Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নুহ-তে ১৪৪, ইন্টারনেট বন্ধ, ব্রিজমণ্ডল যাত্রায় নিষেধাজ্ঞা! ভিএইচপি-র চ্যালেঞ্জ, মিছিল হবেই

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার (Haryana) নুহ জেলার পরিস্থিতি ফের অস্থির হয়ে উঠেছে (Section 144 issued in Nuh district)। এ মাসের গোড়ায় নুহ-সহ হরিয়ানার বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার জেরে বিশ্বহিন্দু পরিষদের ব্রিজমণ্ডল শোভাযাত্রায়

নুহ-তে ১৪৪, ইন্টারনেট বন্ধ, ব্রিজমণ্ডল যাত্রায় নিষেধাজ্ঞা! ভিএইচপি-র চ্যালেঞ্জ, মিছিল হবেই

শেষ আপডেট: 27 August 2023 08:27

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার (Haryana) নুহ জেলার পরিস্থিতি ফের অস্থির হয়ে উঠেছে (Section 144 issued in Nuh district)। এ মাসের গোড়ায় নুহ-সহ হরিয়ানার বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার জেরে বিশ্বহিন্দু পরিষদের ব্রিজমণ্ডল শোভাযাত্রায় আর অনুমতি দেয়নি সেখানকার বিজেপি সরকার।

শনিবার থেকে সোমবার রাত ১২’টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। বলবৎ আছে ১৪৪ ধারা (Section 144 issued in Nuh district)। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, আগের ঘটনা থেকে শিক্ষা নিয়েই প্রশাসন চলতি পদক্ষেপগুলি করেছে। তিনি বলেন, ব্রিজমণ্ডল শোভাযাত্রার অনুমতি নেই। তবে ভক্তরা মন্দিরে পুজো দিতে পারেন।

যদিও হরিয়ানা সরকারে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বহিন্দু পরিষদের নেতা বিনোদ বনসল ঘোষণা করেছেন, সোমবার বেলা ১১’টা থেকে ব্রিজমণ্ডল শোভাযাত্রা শুরু হবে। তাঁর বক্তব্য, ধর্মীয় শোভাযাত্রার জন্য অনুমতি নেওয়ার প্রশ্ন ওঠে না। শোভাযাত্রা হবেই।

ভিএইচপি নেতার ঘোষণার পর নুহ জেলা নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের। গত ৩১ জুলাই ব্রিজমণ্ডল শোভাযাত্রাকে কেন্দ্র করেই তুমুল সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। ছয়জন মারা যান।নুহর ঘটনার জেরে গুরুগ্রামে একটি মসজিদে জনতা আগুন ধরিয়ে দিলে এক কমবয়সি ইমাম মারা যান। আগুন ধরিয়ে দেওয়া হয় অসংখ্য ঘরবাড়ি, গাড়ি, দোকান-বাজারে।

এদিকে, দাঙ্গা দমনের নামে হরিয়ানা সরকার সংখ্যালঘুদের উপর নিপীড়ন করেছে বলে অভিযোগ ওঠে। বুলডোজার দিয়ে রাস্তার পাশে থাকা বহু ঘরবাড়ি প্রশাসন ভেঙে দেয়। ক্ষতিগ্রস্থদের বেশিরভাগই বাঙালি। ধর্ম বিদ্বেষের কারণে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ আক্রান্ত সংখ্যালঘুদের।

ভিএইচপি দিন কয়েক আগে ঘোষণা করে ৩১ জুলাই গোলমালের ফলে ব্রিজমণ্ডল শোভাযাত্রা শেষ করা যায়নি। ফের তা ২৮ অগস্ট হবে। ৩১ জুলাই শোভাযাত্র থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত হয়। মিছিলে স্থানীয় মুসলিমদের একাংশ হামলা চালায় বলে অভিযোগ।

নুহ হরিয়ানার একমাত্র মুসলিম বহুল এলাকা। সেখানকার শিব মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসে হিন্দুরা শিবের মাথায় জল ঢালার উৎসব করে থাকে। বিশ্বহিন্দু পরিষদ সেই উপলক্ষ্যে যে মিছিলের আয়োজন করে সেটাই ব্রিজমণ্ডল শোভাযাত্রা।

৩১ জুলাইয়ের হিংসার ঘটনার পর থেকেই নুহতে ১৪৪ ধারা জারি আছে। সামাজিক মাধ্যমে হিংসা-বিদ্বেষ-ঘৃণা ছড়ানো বন্ধে জেলা প্রশাসন শনিবার থেকে সোমবার রাত ১২’টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবাও বন্ধ রেখেছে। সেই সঙ্গে হিংসা আটকাতে শোভাযাত্রায় অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণাকে উড়িয়ে দিয়ে ভিএইচপি নেতা জানিয়ে দিয়েছেন, ব্রিজমণ্ডল শোভাযাত্রা হবেই। ফলে সোমবার নুহ’র পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।

আরও পড়ুন: ‘রাহুলই প্রধানমন্ত্রী মুখ’, কংগ্রেসের ২ মুখ্যমন্ত্রীর মুখে উল্টো সুর


```