Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে নতুন করে ১৪৪ ধারা জারি, এবার স্পর্শকাতর ১৯ টি জায়গা বেছে নিল প্রশাসন

বুধবার সকালে সন্দেশখালির সাতটি পঞ্চায়েতের স্পর্শকাতর ১৯ টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সন্দেশখালিতে নতুন করে ১৪৪ ধারা জারি, এবার স্পর্শকাতর ১৯ টি জায়গা বেছে নিল প্রশাসন

শেষ আপডেট: 14 February 2024 11:23

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কেন গোটা সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কোর্টের নির্দেশের পরই সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয় সরকার। ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের জারি হল ১৪৪ ধারা। বুধবার সকালে সন্দেশখালির সাতটি পঞ্চায়েতের স্পর্শকাতর ১৯ টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ধামাখালি ঘাট-সহ সন্দেশখালি ২ নম্বর ব্লকের ১৯ টি জায়গায় ১৪৪ ধারা জারি করার নির্দেশিকা জারি করা হয়েছে। স্পর্শকাতর এলাকার মধ্যে রয়েছে সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের সন্দেশখালি ঘাট, খুলনা ঘাট, বোলাখালি ঘাট, ত্রিমণি বাজার, পাত্র পাড়া, দুর্গামণ্ডপ জিপির গাববেড়িয়া মার্কেট, দুগুড়ি সহ আরও অনেক এলাকা। তবে  বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতটিকে ১৪৪ ধারার আওতার বাইরে রাখা হয়েছে। অশান্ত সন্দেশখালিতে যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। 

মঙ্গলবার হাইকোর্টের পর্যবেক্ষেণ ছিল, এমন কোনও নথি রাজ্য দেখাতে পারেনি যার জেরে মানতে হবে গোটা সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধারার প্রয়োগ জরুরি ছিল। এদিকে এদিনই সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এসপি অফিসের সামনে ধর্নায় বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা। তাঁদের রাত সাড়ে ১২টা নাগাদ ধর্না মঞ্চ থেকে আটক করে বসিরহাট স্টেডিয়ামের ভিতরে আনা হয়। প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর রাত প্রায় দেড়টা নাগাদ বন্ডে সই করিয়ে তাঁদের  ছেড়ে দেওয়া হয়। আদালতের নির্দেশে ১৪৪ ধারা প্রত্যাহার হওয়ায় বুধবার ফের সন্দেশখালি যাওয়ার সিদ্ধান্ত নেন সুকান্ত মজুমদার। তবে তার আগেই নতুন করে সন্দেশখালিতে জারি হল ১৪৪ ধারা।

মঙ্গলবার বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বসিরহাট।  সূত্রের খবর, বুধবার বিজেপির সন্দেশখালি অভিযানকে কেন্দ্র করে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। আর তার জেরেই ফের ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ২ টো নাগাদ নতুন করে নির্দেশিকা জারি করে প্রশাসন।  যদিও চালু রয়েছে ইন্টারনেট পরিষেবা। সকাল থেকে মাইকিং চলছে এলাকায়।


```