Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালির তৃণমূল নেতাদের নিরাপত্তা দিতেই পুলিশের ১৪৪ ধারা জারি: সেলিম

ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেফতারের পরই বৃহস্পতিবার সকাল থেকে সন্দেশখালির ২৩টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

সন্দেশখালির তৃণমূল নেতাদের নিরাপত্তা দিতেই পুলিশের ১৪৪ ধারা জারি: সেলিম

শেষ আপডেট: 29 February 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেফতারের পরই বৃহস্পতিবার সকাল থেকে সন্দেশখালির ২৩টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। এলাকার সাধারণ মানুষকে নয়, তৃণমূলের স্থানীয় নেতাদের নিরাপত্তা দিতেই পুলিশ এই ১৪৪ ধারা জারি করেছে বলে দাবি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।

সেলিমের অভিযোগ, "মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসুরা গেলে গলায় মালা পরে কীর্ত্তন করতে পারে, কিন্তু আমাদের প্রতিনিধি দল সন্দেশখালি যেতে চাইলে ঢুকতে দেওয়া হয় না। আসলে পুলিশ ১৪৪ ধারা জারি করেছে যাতে তৃণমূলের নেতারা নিরাপদে থাকে। ওদের ঘরবাড়ি, দোকান বাঁচানোর জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু পুলিশকে দিয়ে তৃণমূলের নেতারা বাঁচতে পারবেন না।"

মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামী ১০ মার্চ সন্দেশখালিতে সভা করতে চায় সিপিএম। ওই সভার সমর্থনেই এদিন সন্দেশখালি যাচ্ছিল সিপিএমের প্রতিনিধি দল। সিপিএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রতিনিধিকে ন্যাজাট যাওয়ার আগে আখড়াতলায় তাঁদের আটকে দেয় পুলিশ।

অন্যদিকে সভার সমর্থনে এদিন ন্যাজাটে সিপিএমের কর্মীসভা ছিল। এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারি হওয়ায় ওই সভাও বাতিল করে পুলিশ। তবে আগে থেকেই কর্মীরা জড়ো হয়ে যাওয়ায় সংক্ষিপ্ত সভা করেন সিপিএমের নেতৃত্ব। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীরা।

সুজন বলেন, " কর্মীসভার জন্য বুধবার যখন মঞ্চ বাঁধা হচ্ছিল তখনও পুলিশ কিছু বলেনি। অথচ আজ জোর করে মঞ্চ খুলিয়ে দেওয়া হল। বাংলা জুড়ে অরাজকতা চলছে।"

ইডির ওপর হামলার ঘটনার ৫৬ দিন পর বৃহস্পতিবার ভোররাতে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরই সন্দেশখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও পুলিশের বক্তব্য,  নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেপ।


```