Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভবানীপুরে বুথের বাইরে জারি ১৪৪ ধারা, নিরাপত্তা কঠোর রাখা চ্যালেঞ্জ কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্ধে থেকেই ভবানীপুরের বুথগুলির বাইরে ২০০ মিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। প্রচারের শেষ লগ্নে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে যে ঘটনা ঘটেছে তাতে শান্তিতে ভোট করানো কমিশনের কাছেও

ভবানীপুরে বুথের বাইরে জারি ১৪৪ ধারা, নিরাপত্তা কঠোর রাখা চ্যালেঞ্জ কমিশনের

শেষ আপডেট: 28 September 2021 16:36

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্ধে থেকেই ভবানীপুরের বুথগুলির বাইরে ২০০ মিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। প্রচারের শেষ লগ্নে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে যে ঘটনা ঘটেছে তাতে শান্তিতে ভোট করানো কমিশনের কাছেও চ্যালেঞ্জ। ভবানীপুরের ভোট যাতে সুষ্ঠু ভাবে করা যায় তার জন্য পদক্ষেপ করছে কলকাতা পুলিশও। ইতিমধ্যেই বাহিনীর টহলদারি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভার অন্তর্গত নটি থানার ওসির সঙ্গে বৈঠক করেছেন নগরপাল সৌমেন মিত্র। বৃহস্পতিবার ভবানীপুরের উপনির্বাচনের সঙ্গে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে সাধারণ নির্বাচন হবে।তিন কেন্দ্রের জন্য মোট ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ভবানীপুরে থাকবে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে কেন্দ্রীয় বাহিনী থাকবে যথাক্রমে ১৮ এবং ১৯ কোম্পানি। এসএসসির হুঁশ ফিরল, আদালত অবমাননার নোটিস পেতেই চাকরিপ্রার্থীদের দুয়ারে নিয়োগপত্র ভবানীপুরের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৪৫৬। এঁদের মধ্যে পুরুষ ভোটার হলেন ১ লক্ষ ১১ হাজার ২৪৩ জন, মহিলা রয়েছেন ৯৫ হাজার ২০৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪ জন। ভবানীপুরে মোট ২৮৭টি বুথে ভোট হবে। যার মধ্যে প্রধান বুথ ২৬৯টি এবং অক্সিলিয়ারি বুথ ১৮টি। জঙ্গিপুরে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ৭১৫। এঁদের মধ্যে পুরুষ ভোটার হলেন ১ লক্ষ ২৯ হাজার ৪০৪ জন, মহিলা রয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৩০৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬ জন। এই কেন্দ্রে মোট ৩৬৩টি বুথে ভোট হবে। যার মধ্যে প্রধান বুথ ২৫৯টি এবং অক্সিলিয়ারি বুথ ১০৪টি। সামশেরগঞ্জে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৫১১। এঁদের মধ্যে পুরুষ ভোটার হলেন ১ লক্ষ ১৫ হাজার ২৩৭ জন, মহিলা রয়েছেন ১ লক্ষ ২০ হাজার ২৭২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন। এই কেন্দ্রে মোট ৩২৯টি বুথে ভোট হবে। যার মধ্যে প্রধান বুথ ২৩১টি এবং অক্সিলিয়ারি বুথ ৯৮টি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```