Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যোগে ভুল! মাধ্যমিকের ১২ হাজার পরীক্ষার্থীর নম্বর বাড়ল স্ক্রুটিনিতে

বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে শিক্ষামহলে। প্রশ্ন উঠেছে, শিক্ষকদের ভূমিকা নিয়েও।

যোগে ভুল! মাধ্যমিকের ১২ হাজার পরীক্ষার্থীর নম্বর বাড়ল স্ক্রুটিনিতে

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 June 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: যোগে ভুল! 

স্ক্রুটিনি করে নম্বর বাড়ল সদ্য প্রকাশিত মাধ্যমিকের ১২ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থীর নম্বর। স্ক্রুটিনিতে একেকজন পরীক্ষার্থীর ২২ নম্বর পর্যন্ত বৃদ্ধি হয়েছে। যার ফলে মাধ্যমিকের প্রথম দশে আরও ৭জন স্থান পেয়েছেন।

বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে শিক্ষামহলে। প্রশ্ন উঠেছে, শিক্ষকদের ভূমিকা নিয়েও। 

প্রসঙ্গত, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। হাইকোর্টের ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। জুলাইয়ে পরবর্তী শুনানি। আদালতের রায় সামনে আসার পরই প্রশ্ন উঠেছিল, মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বে কি আদালতের নির্দেশে চাকরি খোয়ানো শিক্ষকরাও ছিলেন?

স্ক্রুটিনিতে ১২ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থীর নম্বর বৃদ্ধি হওয়ার পর ফের ওই প্রশ্ন সামনে এসেছে। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, মূলত উত্তরপত্রের যোগে ভুল হওয়ার কারণেই একলপ্তে এতজনের নম্বর বৃদ্ধি হয়েছে। গাফিলতির কথা স্বীকার করে নিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "এটা দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা কাম্য নয়।"

চলতি বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ফেব্রুয়ারি। এতদিন নিয়ম ছিল, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হচ্ছিল আগামী ১২ মে। তবে তার আগেই ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়। এ বছর রাজ্যে ন’লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল। এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।


```