Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয়বার এফআইআর দায়ের মুজফফরপুরের হোমের মালিকের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার এফআইআর দায়ের হলো মুজফফরপুরের অভিযুক্ত অনাথ আশ্রমের মালিক ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে। অভিযোগ, ১১ জন মহিলা এবং ৪ শিশু নিখোঁজ হয়েছে তাঁর অন্য একটি হোম থেকে। জানা গিয়েছে, এই হোমটি মুজফফরপুরের ছত্রভূজ স্থান এলাকায়। ২০ ম

দ্বিতীয়বার এফআইআর দায়ের মুজফফরপুরের হোমের মালিকের বিরুদ্ধে

শেষ আপডেট: 31 July 2018 15:15

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার এফআইআর দায়ের হলো মুজফফরপুরের অভিযুক্ত অনাথ আশ্রমের মালিক ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে। অভিযোগ, ১১ জন মহিলা এবং ৪ শিশু নিখোঁজ হয়েছে তাঁর অন্য একটি হোম থেকে। জানা গিয়েছে, এই হোমটি মুজফফরপুরের ছত্রভূজ স্থান এলাকায়। ২০ মার্চ মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স পরিদর্শনে আসেন এই হোমে। তখনই প্রকাশ্যে আসে এই খবর। এরপরেই নড়েচড়ে বসে বিহার সরকার। তদন্তও শুরু করে সিবিআই। গ্রেফতার হন অভিযুক্ত। এর আগেই প্রকাশ্যে এসেছে ব্রজেশের অন্য একটি হোমের ঘটনা। অভিযোগ, সেখানে প্রায় ৩৪ জন মহিলা সেখানে ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনাতেও এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এ বার ফের কাঠগড়ায় ব্রজেশ। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে আরও একটি এফআইআর।

```