Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেবাশ্রয়: ৭ দিনের মধ্যে লক্ষাধিক মানুষকে নিখরচায় চিকিৎসা পরিষেবা! উচ্ছ্বসিত অভিষেক

সাফল্যের জন্য ডাক্তার, নার্স, ল্যাব কর্মী সহ ভলেন্টিয়ারসদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সেবাশ্রয়: ৭ দিনের মধ্যে লক্ষাধিক মানুষকে নিখরচায় চিকিৎসা পরিষেবা! উচ্ছ্বসিত অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 January 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্যশিবির 'সেবাশ্রয়'-এর সূচনা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতদিন পার হওয়ার আগেই এই শিবির থেকে ১ লক্ষের বেশি মানুষ নিখরচায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে দাবি করলেন অভিষেক। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তিনি। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সাংসদ জানিয়েছেন, ৮ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে সেবাশ্রয় শিবিরে ১ লক্ষ ৭ হাজার ৫৭০টির বেশি রেজিস্ট্রেশন হয়েছে। শুধুমাত্র ৮ তারিখ বিকেল পর্যন্তই ২৬ হাজার ৮১ জন চিকিৎসা পরিষেবার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। অভিষেকের দাবি, এটা সর্বকালীন একটা রেকর্ড। এই সাফল্যের জন্য ডাক্তার, নার্স, ল্যাব কর্মী সহ ভলেন্টিয়ারসদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট ৪১টি স্বাস্থ্যশিবির চলবে আগামী ১১ তারিখ পর্যন্ত। এই স্বাস্থ্যশিবিরগুলিতে রয়েছে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা।

গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি, এই ক্যাম্পের আয়োজন করে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, ''এই যে প্রকল্প তা এতদিন ভারতের কোনও লোকসভা বা বিধানসভায় হয়নি। এখনও পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করেনি। এটাই প্রথমবার।'' অভিষেক জানিয়েছেন, আগামী ৭৫ দিনে এইরকম আরও ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে।

এই ক্যাম্পগুলি থেকে রেফারেল সিস্টেমও তৈরি করা হয়েছে যাতে প্রয়োজন পড়লে অন্য হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া যেতে পারে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ, এসএসকেএম সহ ক্যালকাটা মেডিক্যাল, চিত্তরঞ্জন মেডিক্যাল, আরজি কর, বিদ্যাসাগরের মতো হাসপাতাল রয়েছে এই সিস্টেমের তালিকায়। 


```