Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ দিনে প্রায় আড়াই লাখ মানুষকে বিনাপয়সায় চিকিৎসা, ডাক্তার-স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ অভিষেকের

গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি, এই ক্যাম্পের আয়োজন করে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১০ দিনে প্রায় আড়াই লাখ মানুষকে বিনাপয়সায় চিকিৎসা, ডাক্তার-স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 January 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্যশিবির 'সেবাশ্রয়'-এর সূচনা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১০ দিন পেরোতে না পেরোতেই এই শিবির থেকে প্রায় আড়াই লক্ষ মানুষ বিনাপয়সায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে জানালেন অভিষেক। নজির গড়ে ধন্যবাদ জানালেন শিবিরের সঙ্গে যুক্ত ডাক্তার, স্বেচ্ছাসেবকদের।

নিজের এক্স হ্যান্ডেলে শিবিরের নতুন মাইল ফলকের কথা উল্লেখ করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, 'সেবাশ্রয় নজির স্থাপন করেছে! মাত্র ১০ দিনে প্রায় ২.৪ লক্ষেরও বেশি (২,৪০,০০০) মানুষ পরিষেবা পেয়েছেন! আজ (বিকেল ৩:৩০ পর্যন্ত) ৫২,১৫০ জন রোগীর পরিষেবা নিতে আসা এক অবিশ্বাস্য উদ্যোগের অসাধারণ প্রভাবের আর একটি প্রমাণ।'

তৃণমূল সাংসদ আরও লেখেন, 'চিকিৎসা ক্ষেত্রের প্রত্যেক সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টার জন্যই এটি সম্ভব হয়েছে। তাঁদের ধন্যবাদ। এমন আরও অনেক মাইলফলক অর্জনের জন্য আমাদের একসঙ্গে কাজ করে যাওয়া অব্যাহত থাকবে।'

ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট ৪১টি স্বাস্থ্যশিবির চলবে আগামী ১১ তারিখ পর্যন্ত। এই স্বাস্থ্যশিবিরগুলিতে রয়েছে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা।

গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি, এই ক্যাম্পের আয়োজন করে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, ''এই যে প্রকল্প তা এতদিন ভারতের কোনও লোকসভা বা বিধানসভায় হয়নি। এখনও পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করেনি। এটাই প্রথমবার।'' অভিষেক জানিয়েছেন, আগামী ৭৫ দিনে এইরকম আরও ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে।


```