Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

২১ ও ২২ ফেব্রুয়ারিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, সময়েও ব্যাপক বদল! রইল তালিকা

২১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১০:৪০ থেকে ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৬:৪০ পর্যন্ত এই কাজের জন্য ৮ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লক রাখা হয়েছে। 

২১ ও ২২ ফেব্রুয়ারিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, সময়েও ব্যাপক বদল! রইল তালিকা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 February 2026 21:15

দ্য ওয়াল ব্যুরো: পার্ক সার্কাস স্টেশন (Park Circus railway station)-এ পুরনো ফুট ওভারব্রিজ ভাঙার কাজ শুরু হতে চলেছে (Park Circus railway work)। সেই কারণবশত শিয়ালদহ ডিভিশনে বড়সড় ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে বলে জানিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railways update)।

রেল সূত্রে খবর, আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি একাধিক লোকাল ট্রেন বাতিল ও আংশিক চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Sealdah train cancellation diversion)।

২১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১০:৪০ থেকে ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৬:৪০ পর্যন্ত এই কাজের জন্য ৮ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লক রাখা হয়েছে। এই গোটা সময় জুড়ে শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়বে বলে যাত্রীদের আগেভাগেই সতর্ক করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল?

২১ ফেব্রুয়ারি (শনিবার)

  • শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (আপ-ডাউন)
  • শিয়ালদহ–ক্যানিং লোকাল (আপ-ডাউন)
  • শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল (আপ-ডাউন)
  • শিয়ালদহ–বজবজ লোকাল (আপ-ডাউন)

২২ ফেব্রুয়ারি (রবিবার)

  • শিয়ালদহ–সোনারপুর লোকাল (আপ-ডাউন)
  • শিয়ালদহ–বারুইপুর লোকাল (আপ-ডাউন)
  • শিয়ালদহ–বজবজ লোকাল (আপ-ডাউন)
  • শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (ডাউন)
  • শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল (আপ-ডাউন)
  • শিয়ালদহ–ক্যানিং লোকাল (আপ)
  • বজবজ–নৈহাটি লোকাল (আপ)
  • নৈহাটি–শিয়ালদহ লোকাল (ডাউন)

আংশিক ট্রেন চলাচলের তালিকাও দিয়েছে রেল

একাধিক ট্রেন সম্পূর্ণ বাতিল না হলেও মাঝপথে থামানো বা অন্য স্টেশন থেকে ছাড়া হবে। মূলত বালিগঞ্জ ও সোনারপুর স্টেশন থেকে এই পরিবর্তনগুলি করা হচ্ছে।

বালিগঞ্জ পর্যন্ত/থেকে চলবে:

  • বজবজ–শিয়ালদহ (আপ)→ বালিগঞ্জে শেষ (২১ ফেব্রুয়ারি)
  • শিয়ালদহ–বজবজ (ডাউন) → বালিগঞ্জ থেকে শুরু (২২ ফেব্রুয়ারি)
  • ডায়মন্ড হারবার–শিয়ালদহ (আপ) → বালিগঞ্জে শেষ
  • শিয়ালদহ–ডায়মন্ড হারবার (ডাউন)→ বালিগঞ্জ থেকে শুরু

সোনারপুর/ডায়মন্ড হারবার রুটের একাধিক ট্রেন একইভাবে বালিগঞ্জে সীমিত থাকবে।

সোনারপুর পর্যন্ত/থেকে চলবে:

  • লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ (আপ) → সোনারপুরে শেষ
  • শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর (ডাউন) → সোনারপুর থেকে শুরু
  • ক্যানিং–শিয়ালদহ (আপ) → সোনারপুরে শেষ
  • শিয়ালদহ–ক্যানিং (ডাউন) → সোনারপুর থেকে শুরু

অন্যান্য পরিবর্তন:

  • নামখানা–শিয়ালদহ (আপ) → বালিগঞ্জে শেষ
  • শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর (ডাউন)→ বালিগঞ্জ থেকে শুরু

যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

  • যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করুন
  • বিকল্প পরিবহন ব্যবস্থার কথা আগেই ভেবে রাখুন
  • বিশেষ করে রবিবার ভোরের ট্রেন ধরার আগে সতর্ক থাকুন

পার্ক সার্কাসে কাজের জন্য এই সাময়িক অসুবিধা হলেও, ভবিষ্যতে যাত্রী পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই এই পদক্ষেপ। তবে এই দু’দিন যাত্রীদের বাড়তি পরিকল্পনা করে বেরনোর পরামর্শ রয়েছে রেল সূত্রে।


```