Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

হোলির ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত রেলের, দিঘা ও উত্তরবঙ্গে একগুচ্ছ ট্রেন, দিল্লি যাওয়াও হবে সহজ

হোলির ভিড় সামলাতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল রেল। দিঘা, উত্তরবঙ্গ থেকে দিল্লি, কোন কোন রুটে চলবে?

হোলির ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত রেলের, দিঘা ও উত্তরবঙ্গে একগুচ্ছ ট্রেন, দিল্লি যাওয়াও হবে সহজ

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 17 February 2026 14:57

দ্য ওয়াল ব্যুরো: হোলির (Holi) মরসুমে বাড়তে থাকা যাত্রীর চাপ সামলাতে কোমর বেঁধে নেমেছে রেল। দিঘা–পাঁশকুড়া (Digha–Panskura Special Train) স্পেশ্যাল ট্রেনের মেয়াদ যেখানে টানা ৯০ দিন বাড়ানো হল, সেখানে দেশের বিভিন্ন প্রান্তে আরও একগুচ্ছ হোলি স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা করল বিভিন্ন রেলজোন। লক্ষ্য একটাই—দোল বা হোলির আগে–পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছনো যেন নিখুঁত, ঝামেলাহীন হয়।

দিঘা–পাঁশকুড়া স্পেশ্যাল চলবে ১৬ মে পর্যন্ত

দক্ষিণ-পূর্ব রেলওয়ে (South Eastern Railway) জানিয়েছে, দোল ও ছুটির মরসুমে বিপুল ভিড় ধরে রাখতে দিঘা–পাঁশকুড়া স্পেশ্যাল চলবে ১৬ মে ২০২৬ পর্যন্ত। দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) উদ্বোধনের পর থেকেই পর্যটকের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। তার উপর সামনে রংয়ের উৎসব। ফলে দিঘা–মন্দারমণি–তাজপুর—এই সম্পূর্ণ উপকূল এলাকাতেই ভিড় সামলাতে রেল বাড়াল পরিষেবা।

সময়সূচি—এক নজরে

০৮১১৭ আপ স্পেশ্যাল
ছাড়ে—সকাল ৭টা, পাঁশকুড়া (Panskura)
পৌঁছয়—সকাল ৯:২০, দিঘা (Digha)

০৮১১৮ ডাউন স্পেশ্যাল
ছাড়ে—সকাল ৯:৩০, দিঘা
পৌঁছয়—সকাল ১১:৫০, পাঁশকুড়া

মধ‍্যবর্তী স্টপেজ—তমলুক (Tamluk), নন্দকুমার (Nandakumar), নাচিন্দা (Nachinda), কাঁথি (Contai), রামনগর (Ramnagar)।

স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মালিকদের মতে, “হোলির আগে বাড়তি ট্রেন চালু হওয়ায় দিঘা–মন্দারমণি–তাজপুর—সব জায়গাতেই ভিড় সামলানো সহজ হবে। ব্যবসাও চাঙ্গা হবে।”

দেশজুড়ে হোলি স্পেশ্যাল ট্রেন
হাওড়া থেকে দিল্লি–রাক্সৌল পর্যন্ত বাড়তি পরিষেবা

হোলির সময় বাড়তি ভিড় মোকাবিলায় পূর্ব, দক্ষিণ–পূর্ব, উত্তর রেল—সবাই নেমেছে বিশেষ ব্যবস্থা নিয়ে। পূর্ব মধ্য রেলওয়ের সিপিআরও সরস্বতী চন্দ্র জানালেন, কলকাতা/হাওড়া–নয়াদিল্লি/আনন্দবিহার রুটে একাধিক হোলি স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে।

হোলি স্পেশ্যালের তালিকা—রুট ও তারিখ

১) হাওড়া–রাক্সৌল স্পেশ্যাল (03043/03044 | 03045/03046)

  • ২৮ ফেব্রুয়ারি, ১–২ মার্চ, ৭–১৪ মার্চ—বহু দিনের বিশেষ পরিষেবা।
  • হাওড়া থেকে রাত ৯টা–১১টা নাগাদ ছাড়বে, পরদিন রাক্সৌল পৌঁছবে।

২) শিয়ালদা–মধুবনী স্পেশ্যাল (03183/03184)

  • ২৮ ফেব্রুয়ারি, ৭ মার্চ—শিয়ালদা থেকে ছাড়বে রাত ৯:৫০-এ।

৩) কলকাতা–মধুবনী স্পেশ্যাল (03185/03186 | 03187/03188)

  • ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ—কলকাতা স্টেশন থেকে রাত ৯:৫০–২৩:৫০-এ যাত্রা।

৪) দুর্গ–মধুবনী স্পেশ্যাল (08753/08754)

  • ১ মার্চ–২ মার্চ—মধ্য ভারত–বিহার সংযোগে বিরল স্পেশ্যাল ট্রেন।

৫) হাওড়া–খাতিপুরা (জয়পুর) স্পেশ্যাল (03007/03008)

  • ২৫ ফেব্রুয়ারি, ১১ মার্চ—রাজস্থানগামী যাত্রীদের সুবিধা।

৬) আনন্দবিহার–শেখপুরা স্পেশ্যাল (04070/04069)

  • ২০, ২৪, ২৭ ফেব্রুয়ারি, ৩ ও ৬ মার্চ—দিল্লি–বিহার স্পেশ্যাল।

৭) নিউ দিল্লি–বারৌনি স্পেশ্যাল (04070/04069)

  • ২০ ফেব্রুয়ারি–৬ মার্চ—প্রতিদিন পরিষেবা।

৮) নিউ দিল্লি–সুপৌল স্পেশ্যাল (04060/04059)

  • ২০ ফেব্রুয়ারি–৮ মার্চ—দিল্লি–উত্তর বিহারের গুরুত্বপূর্ণ সংযোগ।

৯) দিল্লি–সীতামারহি স্পেশ্যাল (04010/04009)

  • ২৬ ফেব্রুয়ারি ও ৫ মার্চ—দুই দিকেই বিশেষ ট্রেন।

১০) আনন্দবিহার–লাউখা বাজার স্পেশ্যাল (04014/04013)

  • ২৭ ফেব্রুয়ারি ও ৬ মার্চ—দূরপাল্লার স্পেশ্যাল সংযোগ।

১১) আনন্দবিহার–খোর্ধা রোড স্পেশ্যাল (04066/04065)

  • ২৭ ফেব্রুয়ারি–৪ মার্চ—বিহার–ওড়িশা–দিল্লি সংযোগে বড় সুবিধা।
  • পূর্ব রেলের ঘোষণা—২২,৩০০টি অতিরিক্ত বার্থ

কলকাতা–নিউ জলপাইগুড়ি, কলকাতা–ডিব্রুগড়, মালদহ–উধনা, মালদহ–বেঙ্গালুরু—এই চার রুটে হোলি স্পেশ্যাল ট্রেন চালালে মিলবে ২২,৩০০-এরও বেশি অতিরিক্ত বার্থ। উৎসবে ভিড় সামলানোর ক্ষেত্রে তা বড় স্বস্তি বলেই দাবি রেলের।


```