
শেষ আপডেট: 19 November 2022 08:28
দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ স্টেশন চত্বরে পুলিশের গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Sealdah Station Fire Broke)! পুড়ে ছাই একটি পুলিশের গাড়ি সহ আরও দুটি বাইক। আচমকা লাগা এই আগুনে আতঙ্ক ছড়িয়েছে।
জানা গেছে, শনিবার সকাল ১১টা সাড়ে ১১টা। শিয়ালদহ স্টেশন ও স্টেশন চত্বরে তখন ব্যস্ততা তুঙ্গে। হঠাৎই একটি পুলিশের গাড়িতে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সেই গাড়ির পাশেই ছিল দুটি বাইক। নিমেষে সেই বাইক দুটিতেও আগুন লেগে যায়।
তবে সেই সময় ওই পুলিশের গাড়ির আশেপাশে কোনও মানুষ ছিল না। তাই বড়সড় বিপদ থেকে রক্ষা মিলেছে। আগুন লাগার ঘটনা ঘটার পরেই দ্রুত তা নেভানোর কাজ শুরু। কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যস্ত শিয়ালদহে শনিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কীভাবে এই আগুন লাগল? প্রাথমিক অনুমান, গাড়িতে শর্ট সার্কিট লাগায় এই আগুন লেগেছে।
রোজ বোমাবাজি! দোকানপাটই বন্ধ করে দিলেন আরামবাগের তিতিবিরক্ত ব্যবসায়ীরা