Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মধ্যমগ্রাম-বিরাটির মাঝের ব্রিজের কাজ বাতিল করল রেল, সপ্তাহান্তে স্বাভাবিক ট্রেন চলাচল

ট্রেনের পরিষেবাতেও কোনও পরিবর্তন হচ্ছে না বলে শুক্রবার রাতে জানিয়ে দিল পূর্ব রেল।

মধ্যমগ্রাম-বিরাটির মাঝের ব্রিজের কাজ বাতিল করল রেল, সপ্তাহান্তে স্বাভাবিক ট্রেন চলাচল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 June 2024 23:26

দ্য ওয়াল ব্যুরো: মধ্যমগ্রাম এবং বিরাটির মাঝের ব্রিজের কাজ চলবে। আর সেই কারণেই আগামীকাল শনিবার ও রবিবার বহু লোকাল ট্রেন বাতিল করা হয়। কিন্তু সেই সেতু মেরামতির কাজ হচ্ছে না। তাই সপ্তাহান্তে ওই লাইনের ট্রেনের পরিষেবাতেও কোনও পরিবর্তন হচ্ছে না বলে শুক্রবার রাতে জানিয়ে দিল পূর্ব রেল।

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের দমদম-বারাসত শাখায় মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ব্রিজের কাজ বাতিল করা হয়েছে। যদিও ঠিক কী কারণে সেতু মেরামতির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়ে রেলের তরফে জানানো হয়নি। তবে আপাতত সপ্তাহান্তে স্বাভাবিক থাকছে বনগাঁ-বারাসত লাইনের ট্রেন চলাচল।

রেল আগে জানিয়েছিল, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝের সেতু মেরামতির কাজ হবে। তাই ওই ডিভিশনের আপ এবং ডাউন লাইনে পাওয়ার ব্লক থাকবে। যার প্রভাব পড়বে বনগাঁ, হাসনাবাদ শাখার ট্রেন চলাচলে।

রেল জানিয়েছিল, শনিবার রাতে একদিকে যেমন ওই শাখার কয়েকটি ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে না, তেমনই শিয়ালদহে না আসার ট্রেনের তালিকাও দেওয়া হয়েছিল। সবমিলিয়ে প্রায় ৪৪টি ট্রেন বাতিল করা হয়। ওই ডিভিশনের কয়েকটি লোকাল আবার বারাসত স্টেশন পর্যন্ত যাবে বলেও জানানো হয়।

এদিকে পর পর দু’দিন ট্রেন পরিষেবা ব্যাহত থাকার খবরে দুশ্চিন্তায় পড়ে যান নিত্যযাত্রীরা। বিগত কয়েক মাস ধরে প্রায় প্রতি সপ্তাহেই এক গুচ্ছ ট্রেন বাতিল থাকে। শিয়ালদহের পাশাপাশি একই ছবি দেখা যায় হাওড়া লাইনেও। বিশেষ করে রাতের দিকে ট্রেন বাতিল আকছার দেখা যায়। ফলে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকায় ক্ষুব্ধ যাত্রীদের একাংশ। তবে আপাতত ব্রিজ মেরামতির কাজ না হওয়ায় স্বস্তিতে ট্রেনযাত্রীরা।


```