Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ উড়ালপুলের বহন ক্ষমতা কমেছে! ট্রাম লাইন তুলে দিতে হবে, সুপারিশ কেএমডিএ-র

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ ফ্লাইওভারের বহন ক্ষমতা কমেছে বলে নবান্নকে জানাল কেএমডিএ-র ব্রিজ অ্যাডভাইজারি কমিটি। গত মাসে ১৬ থেকে ১৮ অগস্ট রক্ষণাবেক্ষনের জন্য শিয়ালদহ ফ্লাইওভার বন্ধ রেখেছিল কেএমডিএ। সেই সময় ব্রিজের খুঁটিনাটি পরীক্ষা করে দেখেন ব

শিয়ালদহ উড়ালপুলের বহন ক্ষমতা কমেছে! ট্রাম লাইন তুলে দিতে হবে, সুপারিশ কেএমডিএ-র

শেষ আপডেট: 11 September 2019 07:41

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ ফ্লাইওভারের বহন ক্ষমতা কমেছে বলে নবান্নকে জানাল কেএমডিএ-র ব্রিজ অ্যাডভাইজারি কমিটি। গত মাসে ১৬ থেকে ১৮ অগস্ট রক্ষণাবেক্ষনের জন্য শিয়ালদহ ফ্লাইওভার বন্ধ রেখেছিল কেএমডিএ। সেই সময় ব্রিজের খুঁটিনাটি পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা। তার পর আজ বুধবার নবান্নে রিপোর্ট পেশ করেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী, শিয়ালদহ ফ্লাইওভারের বহন ক্ষমতা আগের থেকে অনেক কমে গিয়েছে। সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করতে না পারলে বিপদ হতে পারে। বিশেষজ্ঞ কমিটি তাই সুপারিশ করেছে, শিয়ালদহ ফ্লাইওভারের উপর থেকে ট্রাম লাইন তুলে দেওয়া হোক। কারণ ট্রাম চলাচলের জন্য ফ্লাইওভারের কম্পন বেশি হচ্ছে। তা ছাড়া লাইনের ওজন রয়েছে। তৃতীয়ত, কমিটির এও সুপারিশ ফ্লাইওভারের উপর যে পিচ-রাস্তা রয়েছে কয়েক ইঞ্চি চেঁচে ফেলতে হবে। তাঁদের মতে, ফ্লাইওভারের উপর বছরের পর বছর পিচের চাদর চড়ানো হয়েছে। তাও ফ্লাইওভারের উপর চাপ বাড়িয়েছে। পরিবর্তে ফ্লাইওভারের উপর এক ইঞ্চি পুরু তুলনায় হাল্কা বিটুমিনের প্রলেপ দিতে হবে। মাঝেরহাট ফ্লাইওভার ভেঙে পড়ার পর কলকাতার সমস্ত ফ্লাইওভার পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক কলকাতার সমস্ত ফ্লাইওভার একের পর রক্ষণাবেক্ষণ শুরু করেছে। সম্প্রতি চিংড়াহাটা ফ্লাইওভারেও যান চলাচল বন্ধ রেখে মেরামত করা হয়।

```