Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমাজ সেবায় দাগ কেটেছেন স্কটিশ চার্চ কলেজের অধ্যাপিকা, পেলেন পুরস্কারও

দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার বাগমারি খাল বরাবর গেলেই দেখা যাবে শ'য়ে শ'য়ে ঝুপড়ি। এই বস্তির দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে পড়াশুনা যেন বিলাসিতার সমান। কিন্তু সমাজের কিছু মানুষের জন্য এই বস্তির ছেলেমেয়েরা ফিরেছে সমাজের মূল স্রোতে।

সমাজ সেবায় দাগ কেটেছেন স্কটিশ চার্চ কলেজের অধ্যাপিকা, পেলেন পুরস্কারও

শেষ আপডেট: 26 March 2023 11:21

দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার বাগমারি খাল বরাবর গেলেই দেখা যাবে শ'য়ে শ'য়ে ঝুপড়ি। এই বস্তির দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে পড়াশুনা যেন বিলাসিতার সমান। কিন্তু সমাজের কিছু মানুষের জন্য এই বস্তির ছেলেমেয়েরা ফিরেছে সমাজের মূল স্রোতে। পড়াশুনা, হাতের কাজ সবকিছু শিখে জীবনে এগিয়ে চলেছে তারা। আর তাদের পাশে দাঁড়ানো মানুষগুলোর মধ্যে রয়েছেন ডক্টর মৌসুমী মান্না।

স্কটিশ চার্চ কলেজের (Scottish Church College) অধ্যাপিকা মৌসুমী সময় পেলেই ছুটে যান এই বস্তিতে। ছেলেমেয়েদের নিয়ে পড়াতে বসেন। তাঁর নেতৃত্বে স্কটিশ চার্চের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারাও যান সেখানে। মাঠের মধ্যেই খোলা আকাশের নীচে স্কুলে চলে পঠনপাঠন, হাতের কাজ।

সমাজের এইসব পিছিয়ে পড়া ছেলেমেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মৌসুমী মান্নার অবদান অনস্বীকার্য। তাঁর এই কাজের জন্য এবার তিনি পেলেন 'এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মেমোরিয়াল পুরস্কার ২০২৩'। স্কটিশ চার্চ কলেজের বার্ষিক অনুষ্ঠানে মৌসুমীর হাতে এই পুরস্কার তুলে দেন ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ও ট্রাস্টি ডক্টর সুমন্ত রুদ্র।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং ও কলেজের অধ্যক্ষা ডক্টর মধুমঞ্জুরি মণ্ডল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক দেবাশীষ দাস প্রমুখ।

সুমন্ত রুদ্র বলেন, 'গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইসকন আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ দে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ম্যাট্রিক পাশ করে ১৯১৬ সালে উত্তর কলকাতার স্কটিস চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকেই ১৯১৮-তে ইন্টারমিডিয়েট ও ১৯২০ সালে স্নাতক শেষ করেন। তাঁর সেই কলেজ জীবনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে স্কটিস চার্চ কলেজ এই পুরস্কারের আয়োজন করে।'

মধুমঞ্জুরি মণ্ডলের কথায়, গরিব ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে আরও বেশি করে কাজ করতে চান তাঁরা। এই কাজে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রেমের টানে ঘর ছেড়েছিল ১৬ বছরের কিশোরী, সেই প্রেমিকই খুন করল তাকে


```