দ্য ওয়াল ব্যুরো: সে নেতা। দানবের মতো তার শরীর। তার রাগ থাকে একেবারে নাকের ডগায়। জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে চারপাশের নিরীহ তারাদের। পৃথিবী থেকে ১৫ হাজার আলোকবর্ষ দূরে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে রয়েছে এমন এক দানব। তার চারপাশে নতজানু হয়ে ঘুরপাক খাচ্ছে নক্ষত্রেরা। সেলাম ঠুকছে মহাজাগতিক বস্তুরা। সেই দানবের নাম ‘এলবি-১’। মিল্কিওয়ে গ্যালাক্সির প্রকাণ্ড এক কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল।
চিনের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির অধ্যাপক-গবেষক লিউ জিফেং জানিয়েছেন, মিল্কিওয়ে গ্যালাক্সিতে হাজার হাজার রাক্ষুসে ব্লাযকহোল রয়েছে। যারা আমারে সূর্যের চেয়েও বহুগুণ ভারী। ‘এলবি-১’ কৃষ্ণগহ্বর সবার মাঝে ব্যতিক্রমী। যেমন তার পেল্লায় চেহারা, তেমনি গম্ভীর মেজাজ। আয়তনে সূর্যের চেয়ে প্রায় ৭০ গুণ বড়। ভরও কম কিছু নয়। সেখানেও টেক্কা দিয়েছে আমাদের সৌরমণ্ডলের নেতাকে। সূর্যের চেয়ে প্রায় ২০ গুণ ভারী এই সুপার ম্যাসিভ ব্ল্যাকহোলকে নিয়েই এখন কাটাছেঁড়া করছেন মহাকাশবিজ্ঞানীরা।

আন্তর্জাতিক সায়েন্স জার্লাগুলিতে ইতিমধ্যেই ‘এলবি-১’ ব্ল্যাকহোলের চর্চা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির পদার্থবিদ ডেভিড রেইটজি বলেছেন, কৃষ্ণগহ্বরের মধ্যে সবসময় যে এখটা খাই খাই ভাব থাকে সেটা এর মধ্যেও আছে। আকারে আয়তনে বিশাল হওয়ায় এর দেমাকই আলাদা। মিল্কিওয়ে গ্যালাক্সির ঠিক যেখানে এটি রয়েছে তার চারপাশে জমে থাকা পুরু গ্যাস ও ধুলোবালির মেঘ টেনে নিচ্ছে এই দানব।
সাধারণত দেখা যায়, যে কোনও গ্যালাক্সির মাঝে থাকা ব্ল্যাক হোলের অভিকর্ষ টান সাঙ্ঘাতিক হয়। ঘন জমাট বাঁধা গ্যাসের মেঘ, কাছে এসে পড়লে ওই রাক্ষুসে ব্ল্যাক হোলগুলি তাদের জোরালো অভিকর্ষ বলের টানে সেগুলিকে গিলে নেয়। সেগুলি আর ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারে না। খিদে মিটলে তার ভিতর থেকে উজ্জ্বল আলোর বিচ্ছুরণ দেখা যায়। যেগুলি আসলে প্রচণ্ড শক্তিশালী এক্স-রে বা গামা-রশ্মির স্রোত। যতক্ষণ এই খাবার প্রক্রিয়া চলে, ততক্ষণ এই তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ বেরিয়ে আসতে থাকে গ্যালাক্সি থেকে এবং মহাশূন্যে ভেসে বেড়ায়। খাওয়া শেষ হয়ে গেলে, এক্স রে নির্গমনও বন্ধ হয়ে যায়। তখন আলোর দপদপানি নিভে যায়।

‘এলবি-১’ কৃষ্ণগহ্বরের আকর্ষণ ক্ষমতা ভয়ঙ্কর। তার বাহুপাশে আটকে পড়লে তারাদের মুক্তি অসম্ভব। একবার শিকার হাতে চলে এলে তার শেষ না দেখে ছাড়ে না এই সুপার ম্যাসিভ ব্ল্যাকহোলরা।
চিনের LAMOST টেলিস্কোপে এই ব্ল্যাকহোল ধরা দেওয়ার পর থেকেই এর চরিত্র বুঝতে মাথা ঘামাচ্ছেন বিজ্ঞানীরা। এই কৃষ্ণগহ্বরের জন্ম কীভাবে হল সেই নিয়ে তথ্য অনেক। মহাকাশবিজ্ঞানীরা বলেন, একটি গ্যালাক্সির গ্যাসীয় স্তরে ভেসে বেড়ায় কোটি কোটি নক্ষত্র। বিশালাকার সেইসব তারাদের মধ্যে অবিরত ধাক্কাধাক্কি, মারামারি চলে। যার ফলে ভয়ানক বিস্ফোরণ হয়, যাকে বলে সুপারনোভা (Supernova)। এই প্রলয় যেমন মৃত্যু ঘটায়, তেমনই জন্ম দেয় নতুন নক্ষত্রের। আবার এমনও দেখা যায়, গ্যালাক্সির ভিতর লুকিয়ে থাকা কোনও ভারী ব্ল্যাক হোল তার প্রবল অভিকর্ষজ বলের ক্রিয়ায় তারাদের নিজের দিকে টেনে নিতে থাকে। ব্ল্যাক হোলের ভিতরে এই নক্ষত্রেরা তলিয়ে যাওয়ার সময় প্রচণ্ড বেগে একে অপরকে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে তৈরি হয় এক্স-রে। যা আমরা দেখতে পাই না। তবে সেগুলিও তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই রশ্মির বিকিরণ প্রচণ্ড তাপমাত্রা ও আলোর ছটা তৈরি করে। কিন্তু চিনের মহাকাশবিজ্ঞানীরা বলছেন, এ ক্ষেত্রে সুপারনোভা তৈরি হয়নি, তার মানে ‘এলবি-১’ কৃষ্ণগহ্বরের জন্মের পিছনে অন্য কারণ দায়ী।
পৃথিবী থেকে ২৫ কোটি আলোকবর্ষ দূরে
জিএসএন-০৬৯ (GSN-069) রাক্ষুসে ব্ল্যাকহোলের সন্ধান কয়েকমাস আগেই পেয়েছিলেন বিজ্ঞানীরা।নাসার
চন্দ্রা এক্স-রে অবজ়ারভেটরি (Chandra X-ray Observatory) এবং
ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ESA) এক্সএমএম নিউটন (XMM-Newton) এই ব্ল্যাকহোলের খোঁজ দিয়েছিল
। নাসা এর আগে আবিষ্কার করেছিল দু’টি
স্টেলার-মাস (Steller-Mass) ব্ল্যাক হোল, যারা আড়ে বহরে সূর্যের প্রায় দ্বিগুণ। এই ব্ল্যাক হোলটিও বিশালাকৃতি। আকারে-আয়তনে চারটে চাঁদের সমান। এর খিদেও সর্বগ্রাসী। শুধু নক্ষত্র নয়, গ্যালাক্সির কাছাকাছি চলে আসা যে কোনও মহাগাজতিক বস্তুকে নিজের দিকে বিপুল অভিকর্ষজ বলের ক্রিয়ায় টেনে নেওয়ার ক্ষমতা রাখে সে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-nasa-hungry-supermassive-black-hole-which-eats-3-hot-meals-a-day-discovered-2019/