দ্য ওয়াল ব্যুরো : ১২ বছর আগে গুজরাতের বরোদা থেকে এক মেধাবী যুবক আমেরিকায় গিয়েছিলেন গবেষণা করতে। তাঁর নাম করণ জানি। বয়স ২৯। গত শুক্রবার তিনি ও তাঁর বন্ধুরা শ্রী শক্তি মন্দির নামে এক স্থানে গরবা নাচের আসরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু গর্ব নাচের উদ্যোক্তাদের মনে হয়েছিল তাঁরা হিন্দু নন। তাই তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। করণ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পুরো ঘটনা।
https://twitter.com/AstroKPJ/status/1050963098864144384
করণ আমেরিকায় লেসার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশন্যাল ওয়েভ অবজারভেটরি টিমের সঙ্গে যুক্ত। তিনি গত ছবছর ধরে শ্রী শক্তি মন্দিরে গড়বার আসরে যান। কখনও সমস্যা হয়নি। এবার উদ্যোক্তাদের সমস্যার কথা জানালেও তাঁরা কান দেননি।
করণ লিখেছেন, আমেরিকায় এতদিন তিনি কোনও বৈষম্যের শিকার হননি। পরে অবশ্য শ্রী শক্তি মন্দির কর্তৃপক্ষ ফোনে তাঁর কাছে ক্ষমা চেয়েছে।