Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিদেবপুরে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার

দ্য ওয়াল ব্যুরো: আঁকার খাতা কিনতে গিয়ে দোকানে ৭৫ বছরের বৃদ্ধের কাছে যৌন নির্যাতনের শিকার হল স্কুলছাত্রী (schoolgirl molested)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় হরিদেবপুরে (Haridevpur)। অভিযুক্ত দোকানদারের নাম ভূপেন্দ্রনাথ হাওলাদার। ৭৫ ব

হরিদেবপুরে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার  অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার

শেষ আপডেট: 5 March 2023 13:02

দ্য ওয়াল ব্যুরো: আঁকার খাতা কিনতে গিয়ে দোকানে ৭৫ বছরের বৃদ্ধের কাছে যৌন নির্যাতনের শিকার হল স্কুলছাত্রী (schoolgirl molested)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় হরিদেবপুরে (Haridevpur)। অভিযুক্ত দোকানদারের নাম ভূপেন্দ্রনাথ হাওলাদার। ৭৫ বছর বয়সি একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার। বর্তমানে একটি দোকান চালায় সে। বাড়ির কাছে হওয়ায় তার দোকানে খাতা কিনতে গিয়েছিল ওই ছাত্রী। এরপর আঁকার খাতা দেখানোর নাম করে নাবালিকাকে দোকানের ভিতরে নিয়ে যায় অভিযুক্ত। তারপর সেখানেই ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে সে।

ঘটনার পর কোনওমতে বাড়ি ফিরে আসে নির্যাতিতা ছাত্রী। কিন্তু তারপর থেকেই প্রচন্ড আতঙ্কিত হয়ে ছিল সে। তার আচরণের সন্দেহ হওয়ায় অনেকবার তার মা তাকে প্রশ্ন করেন কিছু হয়েছে কিনা জানার জন্য। প্রাথমিকভাবে চুপ থাকলেও পরে কেঁদে ফেলে মায়ের কাছে সব কথা স্বীকার করে সে।

নির্যাতিতা জানিয়েছে, বৃদ্ধ দোকানদার তার সঙ্গে অসভ্যতা করেছে। তার যৌনাঙ্গেও হাত দিয়েছে বলে জানিয়েছে সে। এরপরেই হরিদেবপুর থানায় ভূপেন্দ্রনাথ হাওলাদার এর বিরুদ্ধে অভিযোগ জানান নির্যাতিতার বাবা-মা। তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধের নামে আগেও এই ধরনের অভিযোগ উঠেছিল।

কোনটা পুরুষ, কোনটা মহিলা! রেস্তোরাঁর শৌচালয়ে ঢুকতে গিয়ে মাথা চুলকাচ্ছেন গ্রাহকরা


```