Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাড়া করে মার তৃণমূল নেতার! পড়ুয়াদের সামনেই 'ঘাড়ধাক্কা'

অভিযুক্ত স্কুলের পরিচালক সমিতির সভাপতি বলেই জানা গেছে। একইসঙ্গে তিনি তৃণমূল পঞ্চায়েতেরও সদস্য। অভিযোগ, ওই শিক্ষককে তাড়া করে মারতে মারতে স্কুল থেকে এসপিডিও অফিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।

কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাড়া করে মার তৃণমূল নেতার! পড়ুয়াদের সামনেই 'ঘাড়ধাক্কা'

আক্রান্ত শিক্ষক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 September 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ভিতরে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর, ঘাড়ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের নেতার বিরুদ্ধে (School Teacher Beaten By TMC Leader)। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যালয়ের এই ঘটনায় অভিযুক্তর শাস্তির দাবি জানাল অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (ASFHM)।

অভিযুক্ত স্কুলের পরিচালক সমিতির সভাপতি বলেই জানা গেছে। একইসঙ্গে তিনি তৃণমূল পঞ্চায়েতেরও সদস্য। অভিযোগ, ওই শিক্ষককে তাড়া করে মারতে মারতে স্কুল থেকে এসপিডিও অফিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা করেছে ASFHM। সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি এক বিবৃতিতে বলেন, "এটি একজন শিক্ষককে তাঁর কর্মস্থলে আক্রমণ করার জঘন্য ঘটনা। আমরা দাবি জানাচ্ছি, দ্রুত দোষীদের শাস্তি দিয়ে প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।"

তাদের কথায়, রাজ্যজুড়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি ও অসামাজিক উপাদান শিক্ষাঙ্গনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তারা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানিয়েছে, এমন ব্যক্তিদের স্কুল-কলেজ থেকে দূরে রাখার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে যাতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়।

সংগঠন আরও জানিয়েছে, তারা এই ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে এবং শিক্ষক-শিক্ষিকাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার জন্য আপোসহীন সংগ্রাম করবে।

তবে শিক্ষককে হেনস্থার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার হয়েছে। সম্প্রতি বেলঘরিয়ায় পাড়ায় মদের আসর নিয়ে প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছিলেন একজন শিক্ষক। দুষ্কৃতীরা তাঁকে মাটিতে ফেলে লাথি, ঘুষি, মারে বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এক তরুণী-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। যাদের মধ্যে দুজন ছিল নাবালক।  


```