Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ইউটিউব দেখে বাড়িতেই ওয়াইন বানাল ১২ বছরের ছেলে! খেয়ে হাসপাতালে বন্ধু

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবে ওয়াইন (Wine) বানানোর ভিডিও দেখে বাড়িতে ওয়াইন বানিয়ে ছিল এক ছাত্র (School student)। সেই ওয়াইন খেয়ে সে এবং তার বন্ধু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে (Hospitalized) ভর্তি। শুক্রবার কেরলের একটি সরকারি স্কুলে

ইউটিউব দেখে বাড়িতেই ওয়াইন বানাল ১২ বছরের ছেলে! খেয়ে হাসপাতালে বন্ধু

শেষ আপডেট: 30 July 2022 14:46

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবে ওয়াইন (Wine) বানানোর ভিডিও দেখে বাড়িতে ওয়াইন বানিয়ে ছিল এক ছাত্র (School student)। সেই ওয়াইন খেয়ে সে এবং তার বন্ধু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে (Hospitalized) ভর্তি।

শুক্রবার কেরলের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। জানা যায়, এই স্কুলের ১২ বছরের এক ছাত্র, তার বাবা-মায়ের আনা আঙুর দিয়ে বাড়িতে ওয়াইন তৈরি করে। তারপর সেই ওয়াইন স্কুলে নিয়ে এসে নিজেও খায়, তার এক বন্ধুকেও খাওয়ায়।

এরপরেই তারা অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় বমি। তাদেরকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল ।

জিজ্ঞাসাবাদের সময় ওই ছাত্র নিজেই স্বীকার করেছে ওয়াইন বানানোর কথা। সে বলেছে বাড়িতে বাবা-মা যে আঙ্গুর এনেছিলেন খাওয়ার জন্য, সেই আঙুর দিয়েই ইউটিউবে ভিডিও দেখে সে ওয়াইন বানানোর চেষ্টা করে।

ইউটিউবে যেমন দেখানো হয়েছিল, আঙুরের রস করার পর সেটি  একটি বোতলে ভরে রেখে দিতে হবে মাটির তলায়। সেও ঠিক তেমনটাই করেছিল।

তারপর সেই ওয়াইন নিয়ে আসে সে নিজের জন্য এবং তার বন্ধুর জন্য। এর মধ্যে কোন রকম স্পিরিট বা অ্যালকোহল মেশানো নেয় বলেই জানিয়েছে ওই ছাত্র।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওয়াইনের মধ্যে কোনরকম  মাদকদ্রব্য ছিল কিনা তা পরীক্ষা করে দেখা হবে। যদি পরীক্ষার পর মাদকদ্রব্য পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এশিয়ার সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল! কে তিনি, কী তাঁর পরিচয়


```