Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দমদমে ডেঙ্গিতে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর, ভেন্টিলেশনে রেখেও বাঁচানো যায়নি

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি (Dengue) যেন ভয়াবহ রূপ নিচ্ছে বাংলায়। একের পর এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর আসছে কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্ত থেকে। কারও ফুসফুস মারাত্মক ভাবে সংক্রমিত হচ্ছে, কারও আবার চোখ নষ্ট হয়ে যাচ্ছে। ডেঙ্গিতে হেমারেজিক জ্

দমদমে ডেঙ্গিতে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর, ভেন্টিলেশনে রেখেও বাঁচানো যায়নি

শেষ আপডেট: 20 September 2023 15:33

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি (Dengue) যেন ভয়াবহ রূপ নিচ্ছে বাংলায়। একের পর এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর আসছে কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্ত থেকে। কারও ফুসফুস মারাত্মক ভাবে সংক্রমিত হচ্ছে, কারও আবার চোখ নষ্ট হয়ে যাচ্ছে। ডেঙ্গিতে হেমারেজিক জ্বর ও শরীরে জলশূন্যতা বা শক সিন্ড্রোমে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বুধবার কলকাতা উপকণ্ঠে আবারও ডেঙ্গিতে প্রাণ গেল একজনের। দমদমের সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্রের খবর, মৃতের নাম সংযুক্তা পাল (১২)। স্কুল ছাত্রীটি গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। পরীক্ষা করিয়ে ধরা পড়ে ডেঙ্গি (Dengue)। ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। বুধবার সকালে সেখানেই কিশোরীর মৃত্যু হয়েছে।

মতিঝিল গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত সংযুক্তা।  এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তার মৃত্যু হয়। এই নিয়ে দক্ষিণ দমদমে পাঁচ জন ডেঙ্গি (Dengue) আক্রান্তের মৃত্যু হল বলে খবর।

বিগত কয়েকদিনে গোটা রাজ্যে ডেঙ্গি (Dengue) সংক্রমণের হার বেড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২। তারমধ্যে শহরাঞ্চলেই আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি। গ্রামাঞ্চলে সেই সংখ্যা ১০ হাজারের বেশি। পুজোর মুখে ডেঙ্গি বাড়ায় চিন্তার ভাঁজ চওড়া হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের।

আরও পড়ুন: জ্বরের পর তিন দিন অপেক্ষা নয়, প্রথম দিনই ডেঙ্গি টেস্ট করান

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গিতে (Dengue) নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে, ফলে রোগ ধরতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। পরে পরীক্ষা করে ধরা পড়ছে ডেঙ্গি। আবার পেট ব্যথা, ডায়রিয়া, বমি, খাদ্যনালিতে সংক্রমণ নিয়েও অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমনকি কার্ডিয়াক কমপ্লিকেশনও দেখা যাচ্ছে । নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে অনেকের। আবার ডেঙ্গিতে চোখ নষ্ট হতেও দেখা গেছে।  খুব দ্রুত কমে যাচ্ছে প্লেটলেট। রক্তক্ষরণ বা ডেঙ্গি হেমারেজিক ফিভারে মৃত্যুর ঘটনাও ঘটেছে।


```