Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ক্লাস সেভেনের ছাত্রকে পিটিয়ে খুন! বারুইপুরের আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় নালিশ

চুরির অপবাদে ক্লাস সেভেনের ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ।

ক্লাস সেভেনের ছাত্রকে পিটিয়ে খুন! বারুইপুরের আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় নালিশ

ক্লাস সেভেনের ছাত্রকে আশ্রমে পিটিয়ে মারার অভিযোগ

শেষ আপডেট: 30 May 2024 13:47

দ্য় ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চুরির অপবাদে ক্লাস সেভেনের ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে বারুইপুরের উত্তরভাগে।

জানা গেছে, গরমের ছুটিতে ওই ছাত্র মামার বাড়িতে বেড়াতে এসেছিল। অভিযোগ, স্থানীয় একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে। তাই বুধবার রাতে আশ্রমে ডেকে পাঠানো হয়েছিল ওই ছাত্রকে। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। এই নিয়ে বারবারই সরব হয়েছেন এলাকার মানুষ। বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে। মৃত ছাত্রের মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আশ্রমের সাথে যোগাযোগ করা হলে কেউ কোনও মন্তব্য করতে চাননি।


```