Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চাল নেই, বন্ধ মিডডে মিল! মুর্শিদাবাদের স্কুলের করুণ ছবি

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা শিশু শিক্ষা কেন্দ্র। সেখানে ১১৯ জন পড়ুয়া রয়েছে। স্কুলের পড়ুয়ারা জানিয়েছেন, প্রায় ৬ দিন ধরে স্কুল থেকে তারা কোনও খাবার পায়নি।

চাল নেই, বন্ধ মিডডে মিল! মুর্শিদাবাদের স্কুলের করুণ ছবি

শেষ আপডেট: 6 December 2023 16:48

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুলে চাল নেই। তাই ছ দিন ধরে বন্ধ মিডডে মিল। এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের একটি প্রাথমিক স্কুলের। একই সঙ্গে দিদিমণিরা স্কুলে দেরি করে আসেন বলে অভিযোগ অভিভাবকদের। 

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা শিশু শিক্ষা কেন্দ্র। সেখানে ১১৯ জন পড়ুয়া রয়েছে। স্কুলের পড়ুয়ারা জানিয়েছেন, প্রায় ৬ দিন ধরে স্কুল থেকে তারা কোনও খাবার পায়নি। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা। তাঁদের দাবি, স্কুলে মিডডে মিল দেওয়া হচ্ছে না। ছেলে মেয়েরা খাবার পাচ্ছে না। পাশাপাশি শিক্ষিকারাও সময় মতো স্কুলে আসেন না।   

স্কুলের প্রধান শিক্ষিকা ফিরোজা বেওয়া বলেন, স্কুলে চাল নেই। তাই ৬ দিন ধরে বন্ধ রাখা হয়েছে মিডডে মিল। দিদিমণিরা দেরি করে স্কুলে আসেন সে অভিযোগ অবশ্য স্বীকার করে নেন ফিরোজা। 

রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, প্রতিটা স্কুলে মিডডে মিল দেওয়ার নিয়ম রয়েছে। তাহলে এই স্কুলে কার গাফিলতিতে চাল এল না সেবিষয়ে জবাব নেই কারও কাছে । এই বিষয়ে হরিহরপাড়ার জয়েন্ট বিডিও আমস তামাংকে জানানো হলে তিনি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে।


```