Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় স্কুলছুটের সংখ্যা শূন্য! কেন্দ্রের রিপোর্ট দেখে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ব্রাত্যর

কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও স্কুলছুট নেই।

বাংলায় স্কুলছুটের সংখ্যা শূন্য! কেন্দ্রের রিপোর্ট দেখে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ব্রাত্যর

মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু

শেষ আপডেট: 11 January 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় স্কুলছুট নেই! সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে। তাতে বলা হয়েছে, রাজ্যে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে গত এক বছরে কোনও স্কুলছুট হয়নি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই রিপোর্টে উচ্ছ্বসিত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও স্কুলছুট নেই। অর্থাৎ মাঝপথে কোনও পড়ুয়া স্কুল ছেড়ে দেয়নি বা পালিয়ে যায়নি। এক কথায়, স্কুলছুটের হার শূন্য। কেন্দ্রের এই রিপোর্টকেই সামনে রেখে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ''পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে ড্রপ আউট শূন্য শতাংশে নেমে এসেছে। মুখ্যমন্ত্রীর নিয়মিত নজরদারিতে এটা সমগ্র দেশের তুলনায় বাংলার জন্য একটা বিরাট সাফল্য।'' প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের রিপোর্টে শুধু বাংলায় নয়, আরও একাধিক রাজ্যের স্কুলছুটের তথ্য দেওয়া হয়েছে। কোনও রাজ্যের কী হাল?

কেন্দ্রের রিপোর্টে উঠে এসেছে, দিল্লি, চণ্ডীগড়, বিহার, হিমাচল প্রদেশ, তেলেঙ্গনা, ওড়িশা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল সহ একাধিক রাজ্যের তথ্য। তাতে দেখা গেছে, প্রাথমিক স্তরে সবথেকে বেশি স্কুল ছুটের সংখ্যা বিহারে (৮.৯ শতাংশ)। তারপর রয়েছে রাজস্থান (৭.৬ শতাংশ), মেঘালয় (৭.৫ শতাংশ), অসম (৬.২ শতাংশ), অরুণাচল প্রদেশ (৫.৪)।

উচ্চ প্রাথমিকেও সবথেকে বেশি স্কুল ছুটের সংখ্যা বিহার রাজ্যে, প্রায় ২৫.৯ শতাংশ। এছাড়া পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মধ্যে গত শিক্ষাবর্ষে স্কুল ছুটের তালিকায় ওপরের দিকে রয়েছে, মেঘালয়, ১২.৪ শতাংশ। ঝাড়খণ্ড এবং অসমে যথাক্রমে ৯ এবং ৮.২ শতাংশ স্কুল ছুটের সংখ্যা। বাকি রাজ্যগুলিতেও এই শতাংশ ৬-এর বেশি। এই রিপোর্টের ভিত্তিতে বিহারকে লাল তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। 


```