Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের সুরক্ষায় কী ভাবছে কেন্দ্র, জানতে চাইল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর গার্হস্থ্য হিংসার শিকার হন যে সমস্ত মহিলা, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হোক কেন্দ্র, এই মর্মে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (SC)। এদিন সেই মামলার শুনানিতে কেন্দ্রের কাছ থেকে জবাব তলব করল শীর্ষ আদালত। এক

গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের সুরক্ষায় কী ভাবছে কেন্দ্র, জানতে চাইল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 8 November 2021 10:49

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর গার্হস্থ্য হিংসার শিকার হন যে সমস্ত মহিলা, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হোক কেন্দ্র, এই মর্মে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (SC)। এদিন সেই মামলার শুনানিতে কেন্দ্রের কাছ থেকে জবাব তলব করল শীর্ষ আদালত। একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের (পিল) শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট নোটিস ধরিয়েছে কেন্দ্র সরকারকে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এবং মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছে, গার্হস্থ্য হিংসার শিকার হওয়া মহিলাদের আশ্রয় দেওয়ার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? পরিকাঠামো কেমন আছে, আর তা তৈরির কাজ কতদূর এগিয়েছে? বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চে চলছে এই শুনানি। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে কেন্দ্রকে। 'উই দ্য ওমেন অফ ইন্ডিয়া' নামক এক সংস্থার তরফে শ্বশুরবাড়িতে গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের হয়ে একটি পিল দায়ের করা হয়েছিল। প্রটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স আইনের মাধ্যমে হিংসার কবলে পড়া মহিলাদের জন্য আশ্রয় ও সরকারি সাহায্যের দাবি করেছিল ওই সংস্থা। শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ যাঁরা গ্রহণ করেছেন, তাঁদের থাকার জায়গা দরকার হয়। আইনি সুরক্ষার দাবিও করা হয়েছে। সংস্থা বলেছে, ১৫ বছরের বেশি সময় ধরে গার্হস্থ্য হিংসা আইন আমাদের দেশে কার্যকর থাকা সত্ত্বেও এখানে মহিলাদের উপর এই অত্যাচার আকছার ঘটে, কোনও লাভ হয় না। এদেশে মহিলাদের উপর যে সমস্ত অপরাধ হয়, তার মধ্যে ৩০ শতাংশই গার্হস্থ্য হিংসা, বলছে পরিসংখ্যান। আর ভারতবর্ষের ৮৬ শতাংশ মহিলা এই অত্যাচারের মুখে চুপ করে থাকেন, কোনও পদক্ষেপ করেন না। সুপ্রিম কোর্ট সেই ব্যাপারেই এবার ফের কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিল।

```