Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছয় নম্বর ম্যাচেও জয় অধরা ইস্টবেঙ্গলের, ম্যাচে এগিয়ে গিয়েও আটকে গেল

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের ছয় নম্বর ম্যাচেও জয় এল না ইস্টবেঙ্গলের। তাদের খেলায় কোনও দিশা নেই। পরের খেলাতেও যে জিতবে, বলা যাবে না। যে দল গোল করে এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে পারে না, তাদের ডিফেন্স কতটা কমজোরি, তা বোঝাই যায়। যে কারণে রবিবার কেরল

ছয় নম্বর ম্যাচেও জয় অধরা ইস্টবেঙ্গলের, ম্যাচে এগিয়ে গিয়েও আটকে গেল

শেষ আপডেট: 12 December 2021 16:15

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের ছয় নম্বর ম্যাচেও জয় এল না ইস্টবেঙ্গলের। তাদের খেলায় কোনও দিশা নেই। পরের খেলাতেও যে জিতবে, বলা যাবে না। যে দল গোল করে এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে পারে না, তাদের ডিফেন্স কতটা কমজোরি, তা বোঝাই যায়। যে কারণে রবিবার কেরল ব্লাস্টার্সের বিপক্ষে খেলার ফল ১-১। সব থেকে বড় কথা, দলের মধ্যে কোনও পরিকল্পিত আক্রমণ নেই। যেন খেলতে হয় খেলছেন। একেক সময় মনে হচ্ছে, আরও গোল খেয়ে যাবে। একা টানছেন পেরোসেভিচ, তিনি ব্যর্থ হলে পুরো দল দাঁড়িয়ে পড়ছে। তারচেয়েও বড় বিষয়, কোচ একেকদিন একেকটি দলকে খেলাচ্ছেন। তাতে দলের বিন্যাস নষ্ট হচ্ছে, একটি দলও সেট হচ্ছে না। https://twitter.com/IndSuperLeague/status/1470062177310568450 খেলার দুটি গোলই হয়েছে বিরতির আগে। তার মধ্যে কেরলের একটি গোল বাতিল হয়েছে। টমিস্লাভ মার্সেলার গোলে এগিয়ে গিয়েও আদ্রিয়ান লুনা সমতা ফেরান। এমনকি রেফারির জঘন্য খেলা পরিচালনাও ম্যাচে বিরক্তিকর ঠেকেছে। ম্যাচে এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে পারছে না ইস্টবেঙ্গল। একেবারেই এটিকে মোহনবাগানের মতো অবস্থা। যে কারণে কেরল ব্লাস্টার্সের কাছে বিরতির কিছু আগে পর্যন্ত এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ৩৭ মিনিটে রাজুর থ্রো থেকে মার্সেলার হেড কেরলের জালে জড়িয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল কোচ দিয়াজ যখন ভাবতে শুরু করেছেন নির্বিঘ্নে প্রথমার্ধ শেষ হবে, সেইসময় গোল হজম করল লাল হলুদ দল। এই দলের গোলরক্ষকরা যেন আতঙ্কে পরিণত হয়েছেন। প্রথমে শুরু করেছিলেন অরিন্দম ভট্টাচার্য, তিনি ডার্বিতে তিন গোল খেয়ে আত্মবিশ্বাসের তলানিতে চলে গিয়েছেন। তারপর নামেন শুভম সেন, তিনিও মোট নয়টি গোল হজম করে রিজার্ভ বেঞ্চে চলে গিয়েছিলেন। বাকি ছিলেন শঙ্কর রায়, তিনিও এদিন হতশ্রী গোল খেলেন। ৪৫ মিনিটে লুনার শট মার্সেলার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে চলে যায়। শঙ্কর যদি একটু সতর্ক থাকতেন, গোল নাও হতে পারত। তার মধ্যে ম্যাচের রেফারিংও ভাল হয়নি। আগেই কেরলের গোলের বাঁশি বাজালেও লাল হলুদ ফুটবলারদের প্রতিবাদে হ্যান্ডবলের জন্য ফ্রিকিক দিয়েছিলেন, কিন্তু তা থেকে গোল হয়নি শেষমেশ।

```