Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল এসবিআই

দ্য ওয়াল ব্যুরো : দেশের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া মঙ্গলবার জানাল, তারা সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাচ্ছে ২৫ বেসিস পয়েন্ট। আগামী ১৫ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদ মিলবে ২.৭৫ শতাংশ। সেভিংস ডিপোজিট রেটের পা

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল এসবিআই

শেষ আপডেট: 7 April 2020 14:18

দ্য ওয়াল ব্যুরো : দেশের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া মঙ্গলবার জানাল, তারা সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাচ্ছে ২৫ বেসিস পয়েন্ট। আগামী ১৫ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদ মিলবে ২.৭৫ শতাংশ। সেভিংস ডিপোজিট রেটের পাশাপাশি মার্জিন্যাল কস্ট বেসড লেন্ডিং রেট (এমসিএলআর)-ও কমাচ্ছে এসবিআই। যে কোনও মেয়াদে সুদের হার কমছে ৩৫ বেসিস পয়েন্ট। এক বেসিস পয়েন্ট মানে ০.০১ শতাংশ। এসবিআইয়ের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এক বছর মেয়াদের এমসিএলআর ৭.৭৫ শতাংশ থেকে কমে দাঁড়াবে ৭.৪ শতাংশ। ১০ এপ্রিল থেকে নতুন রেট চালু হবে। ২০১৯-২০-র আর্থিক বছরে এসবিআই এই নিয়ে ১১ বার এমসিএলআর কমাল। নতুন সুদের হার অনুযায়ী কারও সেভিংস অ্যাকাউন্টে যদি ১ লক্ষ টাকা ব্যালেন্স থাকে তিনি সুদ পাবেন ২.৭৫ শতাংশ। আগে পেতেন তিন শতাংশ। এক লক্ষ টাকার বেশি ব্যালেন্স থাকলেও ২.৭৫ শতাংশই সুদ মিলবে। গত মাসে এসবিআই এক্সটারনাল বেঞ্চমার্ক বেসড লেন্ডিং রেট কমিয়েছিল ৭৫ বেসিস পয়েন্ট। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর ফলে এসবিআইয়ের যে লাভ হয়েছিল, তা পুরোটাই তারা দিয়েছিল গ্রাহকদের।

```