Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ডাল লেকে ভেসে বেড়াচ্ছে স্টেট ব্যাঙ্কের এটিএম, আরও মোহময় শ্রীনগর

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের ডাল লেকে হাউসবোট ভাসতে দেখা যায় অনেক। পর্যটকরা সেখানে গিয়ে রাত কাটান জলের উপরেই। কিন্তু এবার আরও এক অভিনব জিনিস ভাসতে দেখা যাবে কাশ্মীরের অপূর্ব এই ডাল লেকে। ভাসবে এটিএম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডাল লেকের

ডাল লেকে ভেসে বেড়াচ্ছে স্টেট ব্যাঙ্কের এটিএম, আরও মোহময় শ্রীনগর

শেষ আপডেট: 22 August 2021 09:08

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের ডাল লেকে হাউসবোট ভাসতে দেখা যায় অনেক। পর্যটকরা সেখানে গিয়ে রাত কাটান জলের উপরেই। কিন্তু এবার আরও এক অভিনব জিনিস ভাসতে দেখা যাবে কাশ্মীরের অপূর্ব এই ডাল লেকে। ভাসবে এটিএম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডাল লেকের উপর একটি ভাসমান এটিএম চালু করেছে। শ্রীনগরের টুরিস্ট আকর্ষণ এতে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খাঁড়া এই ভাসমান এটিএম উদ্বোধন করেছেন গত ১৬ অগস্ট। শ্রীনগর এমনিতেই মোহময়ী। দীনেশবাবুও আশা প্রকাশ করেছেন, ডাল লেকের উপর অভিনব এই এটিএম দেখতে ভিড় করবেন পর্যটকরা। সেই সঙ্গে এটিএমের ব্যবহারও বাড়বে। একটি হাউসবোটের মধ্যেই চালু হয়েছে এটিএম। সেখানেই এটিএম মেশিন বসানো হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও এই এটিএমের কথা পোস্ট করা হয়েছে। সারাদিন সারারাত জলেই ভাসবে এসবিআইয়ের এই এটিএম। শ্রীনগরের ডাল লেকে অবশ্য ভাসমান সবজির বাজার বসে। হাউসবোটে রয়েছে একটি ভাসমান পোস্ট অফিসও। সেই তালিকায় এবার যোগ হল এসবিআই এটিএম। খুশি স্থানীয়রা।

```