দ্য ওয়াল ব্যুরো : দেশের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্থায়ী আমানতে সুদের হার কমাচ্ছে। মঙ্গলবার ব্যাঙ্ক বিবৃতি দিয়ে জানায়, ১০ জানুয়ারি থেকে সুদের নতুন হার প্রযোজ্য হবে। দীর্ঘমেয়াদি যে আমানতগুলি এক থেকে ১০ বছরের মধ্যে ম্যাচিওর করছে, সেখানে সুদের হার কমছে ১৫ বেসিস পয়েন্ট। যে ফিক্সড ডিপোজিটগুলি সাত দিন থেকে এক বছরের মধ্যে ম্যাচিওর করচ্ছে সেখানে সুদের হার বদলাচ্ছে না। এর আগে গত ডিসেম্বরে স্টেট ব্যাঙ্ক জানিয়েছিল, যে স্থায়ী আমানতগুলি এক বছরের বেশি কিন্তু দু'বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করবে সেখানে সুদের হার কমবে ১৫ বেসিস পয়েন্ট।
স্টেট ব্যাঙ্কের নতুন সুদের হার হচ্ছে এইরকম—
যে ফিক্সড ডিপোজিট সাত দিন থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাচিওর করবে, তাতে সুদের হার ৪.৫০ শতাংশ। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে ম্যাচিওর করলে সুদের হার ৫.৫০ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিনের মধ্যে ম্যাচিওর করলে ৫.৮০ শতাংশ। ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করলে ৫.৮০ শতাংশ। এক বছর থেকে দু'বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করলে ৬.১০ শতাংশ। দু'বছর থেকে তিন বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করলে ৬.১০ শতাংশ। তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করলে ৬.১০ শতাংশ। পাঁচ বছর থেকে ১০ বছরের মধ্যে ম্যাচিওর করলে ৬.১০ শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য সব মেয়াদে ৫০ বেসিস পয়েন্ট বাড়তি সুদ দেবে স্টেট ব্যাঙ্ক। তাঁদের ক্ষেত্রে সুদের হার হবে এইরকম—
সাত দিন থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাচিওর করলে ৫.০০ শতাংশ। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে ম্যাচিওর করলে ৬.০০ শতাংশ। ১৮০ থেকে ২১০ দিনের মধ্যে ম্যাচিওর করলে ৬.৩০ শতাংশ। ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করলে ৬.৩০ শতাংশ। এক বছর থেকে দু'বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করলে ৬.৬০ শতাংশ। দু'বছর থেকে তিন বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করলে ৬.৬০ শতাংশ। তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করলে ৬.৬০ শতাংশ। পাঁচ বছর থেকে ১০ বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করলে ৬.৬০ শতাংশ।