Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের, হাইকোর্টে সায়নের মুক্তির নির্দেশই বহাল রইল সেখানে

২৭ অগস্ট নবান্ন অভিযানে অশান্তির অভিযোগে সায়ন লাহিড়ীকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ। 

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের, হাইকোর্টে সায়নের মুক্তির নির্দেশই বহাল রইল সেখানে

সায়ন লাহিড়ী।

শেষ আপডেট: 2 September 2024 14:50

দ্য ওয়াল ব্যুরো: ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ আহ্বায়ক সায়ন লাহিড়ী হাইকোর্টে মুক্তি পাওয়ার পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও মুখ পুড়ল রাজ্যের। হাইকোর্টের রায়ই বহাল রাখল সর্বোচ্চ আদালত।

২৭ অগস্ট নবান্ন অভিযানে অশান্তির অভিযোগে সায়ন লাহিড়ীকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ। 

এর পরেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে আজ, সোমবার বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি ছিল ওই মামলার। সেখানেই সায়নের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। বিচারপতি পারদিওয়ালা জানতে চান, ১০০ জনের মধ্যে ওই ছাত্রনেতাকে পুলিশ কেন গ্রেফতার করল? পাশাপাশি, কলকাতা হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে বিচারপতি পারদিওয়ালা বলেন, 'ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত। কিন্তু এফআইআর খারিজের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’

এর পরে রাজ্যের কাছে তিনি জানতে চান, সায়নের বিরুদ্ধে কতগুলো এফআইআর দায়ের হয়েছে। রাজ্য সুপ্রিম কোর্টে জানায়, ১১টি এফআইআর দায়ের হয়েছে সায়নের বিরুদ্ধে।

প্রসঙ্গত হাইকোর্টেই জামিন মামলার শুনানিতে আদালত প্রশ্ন করেছিল, নবান্ন অভিযানে সায়নকে কোনও রকম অশান্তি করতে বা কারও উপর হামলা করতে দেখা গিয়েছে কি না। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছিলেন, কোনও অশান্তির সঙ্গেই সায়ন যুক্ত ছিলেন না। কেবল কর্মসূচির ডাক দেওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

এর পর রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, সায়নেরা যে কর্মসূচির আয়োজন করেছেন, সেখানে অশান্তি হয়েছে। পুলিশের উপর হামলা হয়েছে। আয়োজক হিসাবে সেই অশান্তির দায় কীভাবে এড়াতে পারেন সায়ন? আদালত দু’পক্ষের যুক্তি শুনে সায়নকে মুক্তির নির্দেশ দেয়। শনিবার মুক্তি পান সায়ন।

এর পরেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সেখানেও খারিজ হয়ে গেল রাজ্যের আবেদন। সায়নের মুক্তির নির্দেশই বহাল থাকল। 


```