দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, আগামী দিনে হিন্দুত্ববাদী মতাদর্শের প্রচারক সাভারকরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। সেই নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। এবার সাভারকর বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী অপর্ণা সেন। টুইটারে তিনি প্রশ্ন তুলেছেন, সাভারকরকে কি মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে? তিনি কি সেলুলার জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশের কাছে ক্ষমাভিক্ষা চাননি? ক্ষমা চেয়ে কি তিনি চারটি চিঠি লেখেননি? আমি কি ইতিহাস ভুল জানি? আমি শুধু জিজ্ঞাসা করছি...।
https://twitter.com/senaparna/status/1184906850128424960
এর আগে গোরক্ষার নামে মানুষকে পিটিয়ে মারার বিরুদ্ধে সরব হয়েছিলেন অপর্ণা। কয়েকজন বুদ্ধিজীবীর সঙ্গে যৌথভাবে প্রধানমন্ত্রীকে খোলা চিঠিও পাঠিয়েছিলেন। এরপর সাভারকর নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, তাতে নতুন করে বিতর্ক সৃষ্টি হবে বলে অনেকে মনে করছেন।
সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও। বৃহস্পতিবার মহারাষ্ট্রে ভোটের প্রচারে গিয়ে তিনি বলেন, সাভারকর যে মতাদর্শ প্রচার করেছিলেন, তাতে তাঁকে ভারতরত্ন পুরস্কারের উপযুক্ত বলে বিবেচনা করা যায় না। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমরা জানি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাভারকরজির সম্মানে স্ট্যাম্প প্রকাশ করেছিলেন। ব্যক্তি হিসাবে সাভারকরের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। কিন্তু তিনি যে হিন্দুত্ববাদী মতাদর্শ প্রচার করতেন, আমরা তার বিরোধী।
https://twitter.com/ANI/status/1184780653038129152
কিছুদিন আগে মহারাষ্ট্রে বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে। তাতে লেখা আছে, সাভারকরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। কংগ্রেস সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ করে। কংগ্রেস নেতারা মনে করেন, গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে সাভারকরের মতাদর্শে প্রভাবিত হয়েছিলেন।
গত বুধবার কংগ্রেসের মুখপাত্র মণীশ তেওয়ারি বলেন, মহাত্মা গান্ধীকে হত্যার ষড়যন্ত্রে সাভারকর অভিযুক্ত ছিলেন। ২০১৯ সালে আমরা মহাত্মার জন্মের দেড়শ বছর পূর্ণ হচ্ছে। এনডিএ সরকার গডসের বদলে ভারতরত্ন দিচ্ছে সাভারকরকে।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/