Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌরভের হাসপাতাল থেকে ছুটি হতে পারে আজই, চলছে কিছু রুটিন পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাঞ্জিপ্লাস্টি-পরবর্তী কোনও রকম সমস্যা দেখা যায়নি তাঁর শরীরে। এমনিতেও শারীরিক ও মানসিক ভাবে চনমনে রয়েছেন। আজ তাঁর কিছু রুটিন পরীক্ষা হয়েছে। সেসবের রিপোর্টে সব ঠিক থাকলে মহারাজের ছুটি হতে পারে আ

সৌরভের হাসপাতাল থেকে ছুটি হতে পারে আজই, চলছে কিছু রুটিন পরীক্ষা

শেষ আপডেট: 30 January 2021 09:11

দ্য ওয়াল ব্যুরো: ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাঞ্জিপ্লাস্টি-পরবর্তী কোনও রকম সমস্যা দেখা যায়নি তাঁর শরীরে। এমনিতেও শারীরিক ও মানসিক ভাবে চনমনে রয়েছেন। আজ তাঁর কিছু রুটিন পরীক্ষা হয়েছে। সেসবের রিপোর্টে সব ঠিক থাকলে মহারাজের ছুটি হতে পারে আজই। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গেছে, আজ, শনিবার। বুধবার সৌরভ দ্বিতীয় দফায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে বৃহস্পতিবারই তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হয়। দু'টি ব্লকেজ খতিয়ে দেখার পরে ওইদিনই অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে। ওইদিনই সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে বেঙ্গালুরু থেকে কলকাতা শহরে এসে পৌঁছেছিলেন প্রবাদপ্রতিম চিকিৎসক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। তিনি পৌঁছনোর পরে কলকাতার হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের মধ্যে ছিলেন ডক্টর সপ্তর্ষি বসু, ডক্টর সরোজ মণ্ডল ও ডক্টর আফতাব খান। এর পরে সুসম্পন্ন হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। গতকাল, শুক্রবারও ভাল ছিলেন দাদা। তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়। গতকাল বিসিসিআই প্রেসিডেন্টকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সঙ্গে একইসময় চা খেয়েছেন মহারাজ। হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যপাল জানান, ‘‘সৌরভ একদম নর্মাল রয়েছেন। উনি ভাল আছেন।’’ আজ হাসপাতাল জানিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে সৌরভের ভাল ঘুম হয়েছে। আজ সকালেও হালকা খাবার খেয়েছেন তিনি, পড়েছেন খবরের কাগজ। পরীক্ষাগুলি করার ব্যাপারেও সহায়তা করেছেন চিকিৎসকদের।
গত ২ জানুয়ারি বাড়ির জিমে ট্রেনিং করতে করতে ব্ল্যাক আউট হয়ে পড়ে গিয়েছিলেন সৌরভ। তড়িঘড়ি তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। হার্টে তিনটি ব্লকেজ ধরা পড়ে সৌরভের। তখন তাঁর বুকে একটি স্টেন্ট বসানো হয়েছিল। বলা হয়েছিল বাকি দুটি পরে বসালেও চলবে। সে সময়েও শহরে এসে দাদার পরীক্ষা করেছিলেন প্রবাদপ্রতিম হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠী। তার পরে ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ। বুধবার ফের তিনি বুকে ব্যথা অনুভব করেন। গ্রিন করিডোর করে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল বোর্ডের আলোচনার পরে, অ্যাঞ্জিওগ্রাফি করে ব্লকেজের পরিস্থিতি বুঝে কালই আরও দু'টি স্টেন্ট বসানো হয় সৌরভের হৃদপিণ্ডে। এখন ভাল আছেন তিনি।

```