Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুণালের পর এবার সৌগত! গণপিটুনি নিয়ে মন্তব্য করে বিতর্কে দমদমের সাংসদ

অভিযোগ, পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে ছোট করে দেখাতে এই মন্তব্য করেছেন সৌগত। 

কুণালের পর এবার সৌগত! গণপিটুনি নিয়ে মন্তব্য করে বিতর্কে দমদমের সাংসদ

সৌগত রায়।

শেষ আপডেট: 4 July 2024 15:38

দ্য ওয়াল ব্য়ুরো: শুক্র, শনি, রবি- গত সপ্তাহে গণপিটুনির ঘটনায় রাজ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের। সাম্প্রতিক অতীতে ছেলেধরা গুজবে আক্রান্ত হয়েছেন আরও একাধিক জন। কলকাতা থেকে জেলা, বাড়তে থাকা গণপিটুনির প্রবণতা ঠেকাতে কড়া হুঁশিয়ারি জারি করেছে নবান্নও।

এমন পরিস্থিতিতে গণপিটুনি নিয়ে মন্তব্য করে বুধবার বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার সেই একই পথে হাঁটলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়ও। এদিন গণপিটুনি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সৌগত  বলেন, "বাংলায় হঠাৎ গণপিটুনি বেড়ে গেছে, এমনটা ঠিক নয়। এটা সারা দেশেই একটা সমস্যা। আগেও এই ধরনের ঘটনা ঘটত। এগুলো দুর্ভাগ্যজনক, কিন্তু ব্যতিক্রমী নয়।”

প্রসঙ্গত, গণপিটুনির ঘটনার মোকাবিলায় বুধবারও রাজ্য পুলিশের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তারই মাঝে দমদমের সাংসদের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। ইতিমধ্যে এ ব্যাপারে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অভিযোগ, পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে ছোট করে দেখাতে এই মন্তব্য করেছেন সৌগত। 

এর আগে বুধবার গণপিটুনি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সিপিএম জমানায় বিজন সেতুর উপর ১৭ জন আনন্দমার্গী সন্ন্যাসী ও সন্ন্যাসিনীকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। ওই প্রসঙ্গ টেনে কুণালের দাবি, “সত্যিকারের গণপিটুনি হয়েছিল সিপিএম আমলে। এখন গণপিটুনি বাড়ছে, এই ধরনের কথা একদমই ঠিক নয়। কোথাও মারপিট হলেও গণপিটুনি দাগিয়ে দেওয়া হচ্ছে।"

বুধবার রাজ্য পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় অবশ্য গণপিটুনির প্রসঙ্গে প্রতিটি থানার পুলিশ কর্মী তো বটেই সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশকেও বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কোথাও এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিতে হবে। 


```