Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাসোগি খুনের অডিও টেপ শুনে চমকালেন সৌদির গোয়েন্দারাও

দ্য ওয়াল ব্যুরো : গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি আরবের দুতাবাসের মধ্যে খুন হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি । তাঁর মৃত্যুর আগে হত্যাকারীদের কথোপকথনের একটি অডিও টেপ হাতে পেয়েছে তুরস্ক । সেই টেপ বিভিন্ন পশ্চিমী দেশকে শোনানো হয়েছে। তুরস

খাসোগি খুনের অডিও টেপ শুনে চমকালেন সৌদির গোয়েন্দারাও

শেষ আপডেট: 13 November 2018 09:19

দ্য ওয়াল ব্যুরো : গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি আরবের দুতাবাসের মধ্যে খুন হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি । তাঁর মৃত্যুর আগে হত্যাকারীদের কথোপকথনের একটি অডিও টেপ হাতে পেয়েছে তুরস্ক । সেই টেপ বিভিন্ন পশ্চিমী দেশকে শোনানো হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদগান জানিয়েছেন, অডিও টেপে যা ধরা আছে, তা এককথায় বীভৎস । এমনকী সৌদির গোয়েন্দারাও সেই টেপ শুনে চমকে উঠেছেন । খাসোগি সৌদির যুবরাজ মহম্মদ বিন সলোমনের কট্টর সমালোচক ছিলেন । এরদগানের দাবি, সৌদি প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে তাঁকে খুনের নির্দেশ এসেছিল । সম্প্রতি তিনি প্যারিসে গিয়ে ফ্রান্স, আমেরিকা ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে খাসোগি হত্যার বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্যারিস থেকে ফেরার পথে তিনি সাংবাদিকদের বলেন, যারা শুনতে চেয়েছে সকলকেই ওই অডিও টেপ শুনিয়েছি । আমাদের গোয়েন্দারা কিছুই গোপন করেননি । সৌদি, আমেরিকা, ফ্রান্স, কানাডা, জার্মানি ও ব্রিটেন, সব দেশের প্রতিনিধি ওই টেপ শুনেছেন। টেপে যা ধরা আছে তা শুনে সৌদি আরবের প্রতিনিধিও মন্তব্য করেছেন, মানুষ এইধরনের কাজ কীভাবে করতে পারে? মনে হয় ওরা হেরোইন সেবন করেছে। অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, খাসোগি সৌদি প্রশাসনের কোনও কর্তার নির্দেশেই খুন হয়েছেন সন্দেহ নেই । তবে রাজা সলোমন তাঁকে খুন করার নির্দেশ দিয়েছিলেন বলে মনে করি না । তাঁর প্রতি আমার অশেষ শ্রদ্ধা রয়েছে। সৌদির যুবরাজ সম্পর্কে তিনি বলেন, মহম্মদ বিন সলোমন বলেছেন, তিনি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করবেন। আমরা অপেক্ষা করে আছি । আমাদের জানতেই হবে, খাসোগিকে খুনের হুকুম কে দিয়েছিল। খুনের অভিযোগে আমরা ১৮ জনকে গ্রেফতার করেছি। তাদের জেরা করলেই জানা যাবে, হুকুম দিয়েছিল কে? তুরস্কের একটি সংবাদপত্র জানিয়েছে, খাসোগি খুনের ঠিক আগে সৌদির দূতাবাসে কয়েকটি ব্যাগ ভর্তি করে আনা হয়েছিল সিরিঞ্জ, বড় কাঁচি, স্টেপল গান, ওয়াকি টকি, ইলেকট্রিক শক ডিভাইস ও সিগন্যাল জ্যামার । তুরস্কের গোয়েন্দাদের ধারণা, আগে থেকে রীতিমতো ষড়যন্ত্র করে খাসোগিকে খুন করা হয়েছে। সাংবাদিক খুনের পরে আন্তর্জাতিক মহলে সৌদি আরবকে নিন্দার মুখে পড়তে হয়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যায়নি । কারণ সৌদি বিশ্বের অন্যতম তেল উৎপাদক দেশ । সম্প্রতি ইরান থেকে তেল কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে সৌদির তেলের ওপরে সবাই আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।

```