Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেটে টুকরো করে অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছিল খাসোগির দেহ

দ্য ওয়াল ব্যুরো : এক মাস আগে ইস্তানবুলে সৌদি আরবের দূতাবাসে ঢোকার পরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্ট কাগজের সাংবাদিক জামাল খাসোগি । পরে জানা যায়, দূতাবাসের ভিতরেই তিনি খুন হয়েছেন । কিন্তু তাঁর দেহটা গেল কোথায় তা নিয়ে তদন্ত করছিল তুরস্ক

কেটে টুকরো করে অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছিল খাসোগির দেহ

শেষ আপডেট: 2 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো : এক মাস আগে ইস্তানবুলে সৌদি আরবের দূতাবাসে ঢোকার পরে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্ট কাগজের সাংবাদিক জামাল খাসোগি । পরে জানা যায়, দূতাবাসের ভিতরেই তিনি খুন হয়েছেন । কিন্তু তাঁর দেহটা গেল কোথায় তা নিয়ে তদন্ত করছিল তুরস্ক । শুক্রবার তুরস্ক সরকারের তরফে জানানো হয়, খাসোগিকে খুন করার পরে তাঁর দেহটি টুকরো টুকরো করে কেটে অ্যাসিডে পুড়িয়ে ফেলা হয়েছিল । এদিন স্থানীয় হুরিয়ত সংবাদপত্রকে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তায়িপ ইরদ্গানের উপদেষ্টা ইয়াসিন আকতাই জানান, আমরা যতদূর জানতে পেরেছি, খাসোগির দেহটি টুকরো টুকরো করে কেটে অ্যাসিডে ভিজিয়ে নষ্ট করে ফেলা হয় । অ্যাসিডে নষ্ট করতে সুবিধা হবে বলেই দেহটি টুকরো করা হয়েছিল । সাংবাদিক খাসোগি সৌদির রাজপরিবারের সমালোচক ছিলেন । গত বুধবার তুরস্কের সরকার জানায়, ২ অক্টোবর খাসোগি সৌদি দূতাবাসে ঢোকার কিছু পরেই তাঁকে শ্বাসরোধ করে মারা হয়। তাঁর দেহটিও ধ্বংস করে ফেলা হয়েছিল। খুনিরা চেয়েছিল, তাঁর দেহের কোনও চিহ্নই যেন না থাকে । তুরস্ক সরকার ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, সৌদি দূতাবাসের বাইরে বাগানে কোথাও সম্ভবত খাসোগির দেহাবশেষ পুঁতে ফেলা হয়েছিল। ইয়াসিন আকতাই বলেছেন, নিরীহ ব্যক্তিকে হত্যা করা অপরাধ তো বটেই, মৃতদেহের অসম্মান করাও কম অপরাধ নয় ।

```