Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মরুদেশের খেজুর ফলছে কলকাতার কাছেই! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মরুদেশের খেজুর ফলছে বাংলার মাটিতে (Saudi dates growing near Kolkata)! কৃষিক্ষেত্রে এমনই কামাল করে দেখালেন হাসনাবাদের যুবক আব্দুল হামিদ মণ্ডল। সৌদির মরিয়ান খেজুর খুবই সুস্বাদু। বিশ্ব বাজারে এই খেজুরের চাহিদাও রয়েছে

মরুদেশের খেজুর ফলছে কলকাতার কাছেই! দেখুন ভিডিও

শেষ আপডেট: 9 August 2023 07:09

দ্য ওয়াল ব্যুরো: মরুদেশের খেজুর ফলছে বাংলার মাটিতে (Saudi dates growing near Kolkata)! কৃষিক্ষেত্রে এমনই কামাল করে দেখালেন হাসনাবাদের যুবক আব্দুল হামিদ মণ্ডল।

সৌদির মরিয়ান খেজুর খুবই সুস্বাদু। বিশ্ব বাজারে এই খেজুরের চাহিদাও রয়েছে। কয়েকবছর আগে এক প্রতিবেশী আরবে হজ করতে গেছিলেন। সেখানে থেকে মরিয়ান খেজুরের বীজ আনার জন্য তাঁকেই টাকা দিয়েছিলেন হামিদ। বীজ হাতে পাওয়ার পর বাড়ির খোলা অংশে বীজ লাগিয়ে পরিচর্যা শুরু করেন। তবে ভাবেননি মাত্র আড়াই বছরের মধ্যে তাঁর খেজুর বাগানে গুচ্ছ গুচ্ছ ফল ধরবে। সেই ফল দেখতে অনেকেই এখন ভিড় করছেন হামিদের খেজুর বাগানে।

মরুভুমির ফল সুজলা সুফলা বাংলার মাটিতে ফলানো কীভাবে সম্ভব হল (Saudi dates growing near Kolkata)? সেবিষয়ে জানাতে গিয়ে হামিদ বলেন, ভাল মানের সার ও নিয়মিত পরিচর্যাই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে।

প্রথম তিনি ৩০টি গাছ লাগিয়েছিলেন। সেখানে ফল ধরতে থাকায় আরও চারা আনিয়েছেন হামিদ। এখন বাড়ির ছাদে খেজুর বাগান তৈরির চেষ্টা করছেন। তাঁর খেজুর বাগান দেখে এলাকার প্রতিবেশী মৌলানা মহম্মদ আব্দুল্লাহ গাজিও নিজের বাড়িতে খেজুর বাগান তৈরির সিদ্ধান্ত নিয়েছেন।

হামিদের খেজুরবাগান দেখেই বিকল্প চাষের দিশা পাচ্ছেন হাসনাবাদের ফল চাষিরা।

আরও পড়ুন: কুইজে ট্রাফিকের পাঠ স্কুল পড়ুয়াদের, দেখুন ভিডিও


```