Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাদের যুবরাজ সাংবাদিক খুনের হুকুম দেননি, দাবি সৌদি আরবের মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : গতবছর ইস্তানবুলে সৌদি আরবের দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাসোগি। অভিযোগ, সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশেই তাঁকে খুন করা হয়েছিল। সম্প্রতি তিনি ভারতে আসেন। এখানেও সাংবাদিক হত্যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় যুবরাজের

আমাদের যুবরাজ সাংবাদিক খুনের হুকুম দেননি, দাবি সৌদি আরবের মন্ত্রীর

শেষ আপডেট: 21 February 2019 06:02

দ্য ওয়াল ব্যুরো : গতবছর ইস্তানবুলে সৌদি আরবের দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাসোগি। অভিযোগ, সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশেই তাঁকে খুন করা হয়েছিল। সম্প্রতি তিনি ভারতে আসেন। এখানেও সাংবাদিক হত্যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় যুবরাজের সফরসঙ্গী তথা সৌদির বিদেশ মন্ত্রী আদেল অল জুবেরকে। তিনি স্পষ্ট বলেন, দুষ্কৃতীরা সাংবাদিককে খুন করেছে। যুবরাজ তাঁকে খুন করার নির্দেশ দেননি। সাংবাদিক জামাল খাসোগি সৌদির যুবরাজের কঠোর সমালোচক ছিলেন। তাঁকে গতবছর ২ অক্টোবর সৌদি দূতাবাসে গলা টিপে খুন করা হয়। পরে দেহটি টুকরো টুকরো করে ভিজিয়ে দেওয়া হয় অ্যাসিডে। তুরস্কের গোয়েন্দা অফিসাররা দাবি করেছেন, তাঁদের কাছে এমন কিছু প্রমাণ আছে, যাতে বোঝা যায়, খাসোগিকে খুনের নির্দেশ সৌদি প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এসেছিল। ওই ঘটনা জানাজানি হওয়ার পরে সৌদি আরবের সঙ্গে পশ্চিমী দেশগুলির সম্পর্ক খারাপ হয়ে যায়। তার পরে দীর্ঘদিন বিদেশ সফরে যাননি যুবরাজ। কিছুদিন আগে পাকিস্তান, ভারত ও চিন সফরে বেরিয়েছেন। আমেরিকার দাবি, খাসোগি হত্যার পরে যুবরাজের ভাবমূর্তির ক্ষতি হয়েছিল। ভাবমূর্তি পুনরায় ভালো করার জন্যই যুবরাজ বিদেশ সফরে বেরিয়েছেন। সৌদির মন্ত্রী আদেল অল জুবের বলেন, যুবরাজের ভাবমূর্তি ভালো করার প্রয়োজন নেই। তাঁর ভাবমূর্তির কোনও ক্ষতিই হয়নি। খাসোগি খুনের সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন। তিনি খুনের হুকুম দেননি। ওই খুনকে ‘জঘন্য অপরাধ’ বলে চিহ্নিত করেছেন মন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সৌদির যুবরাজকে খুনের সঙ্গে জড়িত বলে মনে করেন না। কিন্তু যুবরাজের বিদেশ সফরের আগে ডেমোক্র্যাট পার্টি পরিচালিত আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি প্রস্তাব পাশ করানো হয়েছে। তাতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আমেরিকার সেনা সরিয়ে আনা হোক। সেই দেশে সৌদি আরবের সমর্থক গেরিলাদের সাহায্য করছে আমেরিকার সেনা। তারা সরে এলে সৌদি আরব সমস্যায় পড়তে পারে। অল জুবের বলেন, আমরা ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছি। তাদের পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে তাদের বিচার শুরু হয়েছিল। যারা খুনে জড়িত, সকলেই শাস্তি পাবে। আমেরিকার বিরুদ্ধে পালটা অভিযোগ তুলে অল জুবের বলেন, ইরাকে যুদ্ধের সময় আমেরিকার সেনা ও গোয়েন্দা অফিসাররা আবু ঘ্রাইব জেলে অনেকের ওপরে অত্যাচার করেছিল। কয়েকজনের মৃত্যুও হয়েছিল। আমরা কি ধরে নেব আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ নিজে অত্যাচার বা খুনের অর্ডার দিয়েছিলেন?

```