Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মহিলারা এবার পুরুষ সঙ্গী ছাড়াই হজে যেতে পারবেন, জানাল সৌদি সরকার

দ্য ওয়াল ব্যুরো: হজ (Hajj) নিয়ে বড় সিদ্বান্ত ঘোষণা করল সৌদি আরব (Saudi Arabia) সরকার। তারা জানিয়েছে, এ বছর থেকে মহিলারা (women pilgrims) চাইলে একা হজে যেতে পারবেন। পুরুষ সঙ্গী থাকা আর বাধ্যতামূলক নয়। সৌদি আরব সরকার বলেছে হজ বা ওমরা

মহিলারা এবার পুরুষ সঙ্গী ছাড়াই হজে যেতে পারবেন, জানাল সৌদি সরকার

শেষ আপডেট: 14 October 2022 11:47

দ্য ওয়াল ব্যুরো: হজ (Hajj) নিয়ে বড় সিদ্বান্ত ঘোষণা করল সৌদি আরব (Saudi Arabia) সরকার। তারা জানিয়েছে, এ বছর থেকে মহিলারা (women pilgrims) চাইলে একা হজে যেতে পারবেন। পুরুষ সঙ্গী থাকা আর বাধ্যতামূলক নয়।

সৌদি আরব সরকার বলেছে হজ বা ওমরাহ পালনকারী মহিলাদের জন্য মাহরাম বা পুরুষ সঙ্গী থাকার শর্ত বাতিল করা হল। এখন যে কোনো নারী মাহরাম (পুরুষ সঙ্গী) ছাড়াই হজ বা উমরাহ করতে সৌদি আরবে যেতে পারবেন।

সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এই ঘোষণা করেছেন।

ভারত সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ৮০ হাজার ভারতীয় মুসলমান হজ করতে সৌদি আরবে যাবেন। তাদের ৫০ শতাংশ নারী। করোনার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে দু'লাখ ভারতীয় মুসলিম হজে গিয়েছিলেন।

মহিলাদের হজে যাওয়া নিয়ে সৌদি সরকারের সিদ্ধান্তকে গোটা বিশ্ব সাধুবাদ জানিয়েছে। কারণ, পুরুষ সঙ্গী সঙ্গে থাকা বাধ্যতামূলক থাকায় অনেক মহিলার হজে যাওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যেত।

সৌদি সরকার জানিয়েছে, মহিলাদের নিরাপত্তার কারণেই এতকাল পুরুষ সঙ্গী ছাড়া হজে যাওয়ার অনুমতি দেওয়া হত না মহিলাদের। এবার সিসি ক্যামেরার নজর ছাড়াও নিরাপত্তা, সুরক্ষার বিবিধ ব্যবস্থা করা হয়েছে।

জ্ঞানবাপী চত্বরের সেই বিতর্কিত শিবলিঙ্গের ‘কার্বন ডেটিং’-এ সায় দিল না আদালত


```