সৌদি সেনাবাহিনীতে এবার যোগ দিতে পারবেন মহিলারাও! অচলায়তন ভেঙে যুগান্তকারী সিদ্ধান্ত
দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে সৌদি আরবের সশস্ত্র বাহিনীতে যোগ দিতে পারবেন সে দেশের মহিলারাও! চরম রক্ষণশীল দেশের এই ঘোষণায় সাড়া পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই মনে করছেন দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা শোধরানোর চেষ্টা চলছে বহু দিন ধরেই। তা
শেষ আপডেট: 11 October 2019 08:28
দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে সৌদি আরবের সশস্ত্র বাহিনীতে যোগ দিতে পারবেন সে দেশের মহিলারাও! চরম রক্ষণশীল দেশের এই ঘোষণায় সাড়া পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই মনে করছেন দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা শোধরানোর চেষ্টা চলছে বহু দিন ধরেই। তারই একটা পদক্ষেপ হিসেবে এই ঘোষণার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রথম সৌদি আরবের
সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে মহিলাদের নিয়োগ করা হবে।
সৌদির প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ নামের সংস্কার কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সেনাহিনীর বিভিন্ন শাখায় কনস্টেবল থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে যোগ দিতে পারবেন মেয়েরা।
গত বছর সৌদি সরকার দেশের নিরাপত্তা বাহিনীর মাদক-বিরোধী দফতর, অপরাধ তদন্ত এবং জেলের সুপারভিশনের মতো প্রশাসনিক শাখায় কাজের সুযোগ দিয়েছিল মেয়েদের। তার পরে আরও এক ধাপ এগোল পরিস্থিতি।
অন্য দিকে, দিন কয়েক আগেই সৌদি সরকার ঘোষণা করেছিল, বিবাহ-সম্পর্ক ছাড়াও সৌদি আরবের হোটেলে একসঙ্গে থাকতে পারবেন বিদেশি নারী ও পুরুষ পর্যটকেরা। কট্টর ইসলামপন্থী দেশে এই ব্যাপারটি এত দিন নিষিদ্ধ ছিল। কারণ সেখানে 'বিবাহবহির্ভূত সম্পর্ক' নিষিদ্ধ। কিন্তু এবার পর্যটকদের টানতে নতুন সুবিধা চালু করা হয়েছে বলে জানা গেছে। কারণ অর্থনীতিকে আরও শক্ত করতে শুধু তেলের উপর নির্ভর করা যথেষ্ট নয়। প্রয়োজন পর্যটনও।
কিন্তু শুধু বিদেশিদের জন্যই নয়, সৌদি মহিলাদের জন্যও শিথিল করা হয়েছে হোটেলে ওঠার নিয়ম। এখন থেকে শুধু নিজের পরিচয়পত্র দেখিয়েই হোটেলের রুম ভাড়া নিতে পারবেন তাঁরা। পরিবারের কোনও পুরুষ সদস্যের অনুমতি নিতে হবে না, যা আগে বাধ্যতামূলক ছিল।
ফলে সব মিলিয়ে নারীমুক্তির পথে সৌদি আরও এক ধাপ এগোল, এ কথা বলাই যায়। এখন সামরিক ক্ষেত্রে সৌদি মহিলাদের কৃতিত্ব কত দূর পৌঁছয়, তা দেখার অপেক্ষায় উদারবাদীরা।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%ad/