Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Saudi Arabia: বাথরুমে বসেই সিঙ্গারা ভাজত কর্মীরা! রমরমিয়ে চলছিল দোকান, শুনে গা গুলিয়ে উঠছে ক্রেতাদের

দ্য ওয়াল ব্যুরো: বাথরুমে বসে সিঙ্গারা, ভাজাভুজি সব তৈরি করা হয়েছে। একদিন দু’দিন নয়, টানা ৩০ বছর ধরে এমনভাবেই চলেছে দোকান। খোঁজ পেয়ে সেই স্ন্যাকসের কারবার বন্ধ করে দিল প্রশাসন (Saudi Arabia)। আর এমন জঘন্য কারবারের কথা জানাজানি হতেই তুলক

Saudi Arabia: বাথরুমে বসেই সিঙ্গারা ভাজত কর্মীরা! রমরমিয়ে চলছিল দোকান, শুনে গা গুলিয়ে উঠছে ক্রেতাদের

শেষ আপডেট: 26 April 2022 12:13

দ্য ওয়াল ব্যুরো: বাথরুমে বসে সিঙ্গারা, ভাজাভুজি সব তৈরি করা হয়েছে। একদিন দু’দিন নয়, টানা ৩০ বছর ধরে এমনভাবেই চলেছে দোকান। খোঁজ পেয়ে সেই স্ন্যাকসের কারবার বন্ধ করে দিল প্রশাসন (Saudi Arabia)। আর এমন জঘন্য কারবারের কথা জানাজানি হতেই তুলকালাম শুরু হয়েছে শহরজুড়ে।

সৌদি আরবের জেদ্দা শহরের একটি জনপ্রিয় খাবারের দোকানে এভাবেই সিঙ্গারা ও অন্যান্য জিনিস ভাজা হয়ে আসছিল। বাথরুমের মধ্যেই ছিল রান্নাঘর (Saudi Arabia)। সেখানেই গরম তেলে ভেজে তোলা হত গরম গরম সিঙ্গারা। কেউ জানতেও পারত না।

আরও পড়ুন: রাশিয়ার ছোটদের স্কুলে বন্দুকবাজের হামলা! প্রাণ গেল চারজনের

সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে জেদ্দা শহরের পুরসভা থেকে লোকজন গিয়ে ওই রেস্তোরাঁর রান্নার জায়গায় ঢুঁ মারেন। তখনই ফাঁস হয়ে যায় আসল কথা। একটি বাড়ির বাথরুমের মধ্যেই যাবতীয় ভাজাভুজি তৈরি করা হত সেখানে। তা বিক্রিও হত। অভিযোগের প্রমাণ হাতেনাতে পেয়ে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেয় প্রশাসন (Saudi Arabia)। জানা গেছে প্রায় তিন দশক ধরে এমনভাবেই চলে আসছিল খাবারের দোকানটি। ন্যূনতম পরিচ্ছন্নতা সেখানে মেনে চলা হত না।

এখানেই শেষ নয়, প্রশাসন তদন্ত করে জানতে পেরেছে ওই খাবারের দোকানে বিভিন্ন খাবারের বৈধ তারিখ পর্যন্ত পেরিয়ে গেছে, তা দিয়েই খাবার তৈরি হত। কিছু কিছু প্যাকেটে আবার দু’বছরের পুরনো তারিখও রয়েছে। গোটা পরিবেশই ছিল মারাত্মক নোংরা। পোকামাকড়ের আস্তানা ছিল সেখানে।

এমন দোকান একেবারেই চলতে দেওয়া যায় না। ফলে তা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে সৌদি আরবের জেদ্দা শহরেই আরও একটি জনপ্রিয় রেস্তোরাঁ এভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল অপরিচ্ছন্নতার অভিযোগে। সেসময় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। একইভাবে জেদ্দার এই খাবারের দোকানও বন্ধ করল সৌদি প্রশাসন।


```