Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্তানবুল কনস্যুলেটেই খুন হন সাংবাদিক জামাল খাশোগি, মেনে নিল সৌদি

দ্য ওয়াল ব্যুরো: সৌদির সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরেই খুন করা হয়েছে বলে স্বীকার করে নিল সৌদি সরকার। এই স্বীকারোক্তি সংবাদমাধ্যমেও প্রকাশ করেছে রিয়াধ। সৌদির জাতীয় সংবাদমাধ্যমের একটি চ্যানেলে শনিবার এ-ও বলা হয়, ম

ইস্তানবুল কনস্যুলেটেই খুন হন সাংবাদিক জামাল খাশোগি, মেনে নিল সৌদি

শেষ আপডেট: 20 October 2018 04:46

দ্য ওয়াল ব্যুরো: সৌদির সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরেই খুন করা হয়েছে বলে স্বীকার করে নিল সৌদি সরকার। এই স্বীকারোক্তি সংবাদমাধ্যমেও প্রকাশ করেছে রিয়াধ। সৌদির জাতীয় সংবাদমাধ্যমের একটি চ্যানেলে শনিবার এ-ও বলা হয়, মৃত্যুর আগে পর্যন্ত বাঁচার জন্য লড়াই করেছিলেন খাশোগি। চলতি মাসের দু'তারিখে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে গিয়েছিলেন খাশোগি। তার পর থেকেই খোঁজ মেলেনি তাঁর। অভিযোগ উঠেছিল, সরকার বিরোধী মনোভাব পোষণ করায় তাঁকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুখ খোলেনি কেউ। শেষমেশ সামনে এল আসল ঘটনা। চ্যানেলের ওই প্রতিবেদনে বলা হয়, উপ-গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ মিত্র সৌদি আল-কাহতানিকে এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে। সৌদির এমন স্বীকারোক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যা ঘটেছে তা ‘অগ্রহণযোগ্য’। একইসঙ্গে সৌদি আরব যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, সেটিও উল্লেখ করেছেন তিনি। খাশোগির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি সৌদি আরবের প্রশংসাও করেন। উল্লেখ্য, নিজের তুর্কি বাগদত্তা হ্যাটিস সেনজিজকে বিয়ের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহে গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর প্রবেশ করেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি। কিন্তু এর পর থেকে তাঁকে আর দেখা যায়নি। শুরু থেকে খাশোগির পরিবার ও তুরস্ক দাবি করে তাকে কনস্যুলেটের ভেতরই হত্যা করা হয়েছে। সৌদি এটি অস্বীকার করলেও এখন খাশোগি হত্যার দায় স্বীকার নিল।

```