Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

৫৬৫ কিমি গতি! ব্যাডমিন্টনে স্ম্যাশে বিশ্বরেকর্ড সাত্ত্বিকের, হার মানাল ফর্মুলা ওয়ানকেও

দ্য ওয়াল ব্যুরো: ব্যাডমিন্টনে সবচেয়ে জোরে স্ম্যাশ শট মেরে ইতিহাস গড়লেন ভারতের সাত্ত্বিক সাইরাজ (Satwiksairaj Rankireddy Indian shuttler sets Guinness World Record for fastest hit)। নাম তুললেন গিনেস বুক অব রেকর্ডসেও। শটের জোর ছিল ৫৬৫কিমি প্

৫৬৫ কিমি গতি! ব্যাডমিন্টনে স্ম্যাশে বিশ্বরেকর্ড সাত্ত্বিকের, হার মানাল ফর্মুলা ওয়ানকেও

শেষ আপডেট: 19 July 2023 15:19

দ্য ওয়াল ব্যুরো: ব্যাডমিন্টনে সবচেয়ে জোরে স্ম্যাশ শট মেরে ইতিহাস গড়লেন ভারতের সাত্ত্বিক সাইরাজ (Satwiksairaj Rankireddy Indian shuttler sets Guinness World Record for fastest hit)। নাম তুললেন গিনেস বুক অব রেকর্ডসেও। শটের জোর ছিল ৫৬৫কিমি প্রতি ঘণ্টায়।

চলতি কোরিয়া ওপেনে নিজের ডাবলস ম্যাচ চলাকালীনই এই বিশ্বরেকর্ড গড়া শটটি মারেন (Satwiksairaj Rankireddy Indian shuttler sets Guinness World Record for fastest hit)।

তাঁর স্ম্যাশের গতি ছিল প্রতি ঘণ্টায় ৫৬৫ কিমি। এতদিন পর্যন্ত মালয়েশিয়ান শাটলার ট্যান বুনের ৪৯৩ কিমি প্রতি ঘণ্টায় মারা শটই সবচেয়ে জোরে ছিল। সেটি ছাপিয়ে গেলেন হায়দরাবাদী তারকা।

ফর্মুলা ওয়ান গাড়ির সর্বোচ্চ গতি ৩৭২.৬ কিমি প্রতি ঘণ্টা। সেটি টপকে গেল সাত্ত্বিক। সম্প্রতি কানাডা ওপেনে পুরুষদের সিঙ্গলসে দ্রুততম শট মারেন ভারতের নামী শাটলার লক্ষ্য সেন। তিনি ৪২০ কিমি প্রতি ঘণ্টা বেগে নিজের শট মেরেছিলেন। মহিলাদের দ্রুততম শট মারার কৃতিত্ব রয়েছে ট্যান পার্লির দখলে। তিনি ৪৩৮ কিমি প্রতি ঘণ্টায় শট মেরেছিলেন।

কোরিয়া ওপেনে প্রথম রাউন্ডে জয় অর্জন করেছেন ভারতীয় তারকা শাটলার জুটি সাত্ত্বিক ও চিরাগ শেট্টি। তাইল্যান্ডের জুটিকে হারিয়ে চমক দেখিয়েছেন। সাত্ত্বিক-চিরাগ জুটি বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে হারান।

দ্রাবিড় ও রোহিতদের সঙ্গে দেখা করতে ঝটিতি ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন আগরকার


```