Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনি-রবি ৪৪ জোড়া বিশেষ ট্রেন! পিএসসির পরীক্ষার্থীদের জন্য

এর মধ্যে শনিবার ১২টি এবং রবিবার চলবে ৩২টি বিশেষ ট্রেন। যাত্রাপথের প্রতিটি স্টেশনেই থামবে সংশ্লিষ্ট ট্রেনগুলি।

শনি-রবি ৪৪ জোড়া বিশেষ ট্রেন! পিএসসির পরীক্ষার্থীদের জন্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 15 November 2024 16:11

দ্য ওয়াল ব্যুরো: আগামী শনি ও রবিবার ৪৪ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনি ও রবিবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালানো হবে।

হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে চলবে এই ৪৪ জোড়া স্পেশাল ট্রেন। এর মধ্যে শনিবার ১২টি এবং রবিবার চলবে ৩২টি বিশেষ ট্রেন। যাত্রাপথের প্রতিটি স্টেশনেই থামবে সংশ্লিষ্ট ট্রেনগুলি।

ফলে পরীক্ষার্থীদের পাশাপাশি সুবিধা হবে সাধারণ যাত্রীদেরও। কারণ, স্বাভাবিক দিনের তুলনায় প্রতিটি রুটে শনি ও রবিবার তুলনামূলক কম ট্রেন চলে। 

রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪৪টি জোড়া বিশেষ ট্রেনের সময়সূচি জানানো হয়েছে। 

শনিবার দুপুর ১.৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে হাওড়া-বর্ধমান (কর্ড) স্পেশাল ট্রেন ভায়া ডানকুনি। বর্ধমানে পৌঁছবে ৩.৪৫ মিনিটে। একইভাবে বিকেল ৩.৪০ মিনিটে হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশে ছাড়বে হাওড়া-বর্ধমান (মেন) আরও একটি বিশেষ ট্রেন। বর্ধমানে পৌঁছবে বিকেল ৫.৫৫ মিনিটে। সন্ধে ৬.৫৭ মিনিটে হাওড়া থেকে ভায়া ডানকুনি আরও একটি ট্রেন ছাড়বে। এটি বর্ধমানে ঢুকবে রাত ৯.১৫ মিনিটে।

রেল জানিয়েছে শনিবার সকাল ৭.৫০ মিনিটে হাওড়া-মেমারি রুটে আপ লাইনে প্রথম ট্রেনটি ছাড়বে এবং শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে ৭.১০  মিনিটে। একইভাবে মেমারি থেকে সকাল ৫.১৫ মিনিটে প্রথম ও ৩.৪০ মিনিটে শেষ ট্রেনটি ছাড়বে। একই সময়ে ওই দিন ব্যান্ডেল-মেমারি-হাওড়া রুটে আপ ও ডাউন লাইনে প্রথম ও শেষ ট্রেন ছাড়বে। 

একইভাবে সংশ্লিষ্ট রুটগুলিতে রবিবারও ৩২ টি বিশেষ ট্রেন চলবে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য পরীক্ষার্থীদের নিকটবর্তী রেল স্টেশনে যোগাযোগ করতে হবে।


```