ইউক্রেন সীমান্তে বিরাট সংখ্যক সেনা সমাবেশ করেছে রাশিয়া, দেখা গেল উপগ্রহ চিত্রে
দ্য ওয়াল ব্যুরো : বেলারুশ (Belarus), ক্রাইমিয়া (Crimea) ও পশ্চিম রাশিয়া (Western Russia)। তিন জায়গায় বড় সংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। সম্ভবত শীঘ্রই আক্রমণ শুরু হবে ইউক্রেনে। তার আগে উপগ্রহ চিত্রে দেখা গেল রাশিয়ার সেনা সমাবেশ। গত ১০ ফেব
শেষ আপডেট: 13 February 2022 11:22
দ্য ওয়াল ব্যুরো : বেলারুশ (Belarus), ক্রাইমিয়া (Crimea) ও পশ্চিম রাশিয়া (Western Russia)। তিন জায়গায় বড় সংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। সম্ভবত শীঘ্রই আক্রমণ শুরু হবে ইউক্রেনে। তার আগে উপগ্রহ চিত্রে দেখা গেল রাশিয়ার সেনা সমাবেশ। গত ১০ ফেব্রুয়ারি তোলা ছবিতে দেখা যায়, ক্রাইমিয়ার ওকতিয়াব্রসকোয়ি বিমান ঘাঁটিতে রাশিয়ার অনেকগুলি যুদ্ধ বিমান দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে তৈরি হয়েছে ৫৫০ টি সেনা ছাউনি। সিমফারোপোলের পরিত্যক্ত বিমান বন্দরে দাঁড়িয়ে আছে কয়েকশ ট্রাক।

এর পাশাপাশি দেখা গিয়েছে, দনুজলাভ হ্রদের তীরে জড়ো হয়েছে বড় সংখ্যক সেনা ও যুদ্ধের সরঞ্জাম। সেখানে সৈনিকরা মহড়া দিচ্ছেন। ক্রাইমিয়া উপদ্বীপের উত্তর-পশ্চিম স্লাভনে শহরের কাছে নতুন করে সেনা পাঠানো হয়েছে।

বেলারুশের জায়াব্রোভকা অঞ্চলে সেনাবাহিনী, সাঁজোয়া গাড়ি ও হেলিকপ্টার দেখা গিয়েছে। ওই জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। ইউক্রেন সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার দূরে রেচিস্তা শহরে মোতায়েন হয়েছে বাড়তি সেনা।
রাশিয়ার পশ্চিমে কুরস্ক অঞ্চলে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওই অঞ্চলে এখনও আনা হচ্ছে যুদ্ধের সরঞ্জাম।