Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাংলায় চিটফান্ড কাণ্ডে ইডির নজরে থাকা সচ্চিদানন্দ বিহারে প্রশান্ত কিশোরের সঙ্গে ঘুরছেন!

দ্য ওয়াল ব্যুরো: দু’সপ্তাহ আগে চিটফান্ড কেলেঙ্কারির (Chit Fund Scam) সূত্রে কলকাতা, শিলিগুড়ি, হাওড়া এবং আগ্রায় এক সঙ্গে ১৫ টি জায়গায় তল্লাশি চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডির (ED) অফিসাররা। তার পর ৩ ম

বাংলায় চিটফান্ড কাণ্ডে ইডির নজরে থাকা সচ্চিদানন্দ বিহারে প্রশান্ত কিশোরের সঙ্গে ঘুরছেন!

শেষ আপডেট: 20 March 2023 13:28

দ্য ওয়াল ব্যুরো: দু’সপ্তাহ আগে চিটফান্ড কেলেঙ্কারির (Chit Fund Scam) সূত্রে কলকাতা, শিলিগুড়ি, হাওড়া এবং আগ্রায় এক সঙ্গে ১৫ টি জায়গায় তল্লাশি চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডির (ED) অফিসাররা। তার পর ৩ মার্চ একটি বিবৃতি প্রকাশ করে ইডি জানিয়েছিল, পিনকন ও টাওয়ার গ্রুপের চিটফান্ড কেলেঙ্কারি মামলায় এই তদন্ত চালানো হচ্ছে। দুটি চিটফান্ড সংস্থার ডিরেক্টর ও তাদের থেকে যারা সুবিধা পেয়েছিলেন তাঁদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে অন্যতম নাম ছিল সচ্চিদানন্দ রাই। অর্থাৎ তাঁর বাড়িতেও তল্লাশি চলেছিল। এবার দেখা গেল, সেই সচ্চিদানন্দ রাই বিহারে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) সঙ্গে সঙ্গে ঘুরছেন।

কিছুদিন আগে ইডির একটি চার্জশিটের অংশবিশেষ পড়ে সাংবাদিক বৈঠক করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনা হল, সেই তথাকথিত চার্জশিটেও একটি লেনদেনের ব্যাপারে নাম ছিল সচ্চিদানন্দ রাইয়ের সংস্থার।

কে এই সচ্চিদানন্দ রাই? কলকাতা তথা পশ্চিমবঙ্গে এই সচ্চিদানন্দর রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে। কিন্তু আদতে তিনি বিহার বিধান পরিষদের সদস্য। বছর খানেক আগে পর্যন্ত বিহার বিধান পরিষদে বিজেপির সদস্য ছিলেন সচ্চিদানন্দ। কিন্তু বিজেপি তাঁকে পুনর্বার মনোনীত না করায় নির্দল প্রার্থী হিসাবে জিতেছেন তিনি।

এবার সেই সচ্চিদানন্দকেই দেখা গিয়েছে প্রশান্ত কিশোরের সঙ্গে। বিহারে জন সুরজ নামে একটি অভিযান শুরু করেছেন প্রশান্ত। সাধারণ ধারণা হল, রাজনৈতিক উদ্দেশেই এই অভিযান শুরু করেছেন তিনি। মহাত্মা গান্ধীর মতাদর্শকে সামনে রেখে প্রশান্তের দাবি, বিহারকে ভাবমূর্তি বদলে নতুন বিহার গঠনের জন্যই তাঁর এই আন্দোলন। কিন্তু কাদের নিয়ে সেই আন্দোলন হচ্ছে?

কিন্তু সোমবার দেখা গিয়েছে, প্রশান্ত কিশোরের পিছনে মহাত্মা গান্ধীর ছবি তো রয়েছেই সেই সঙ্গে স্বমহিমায় বসে রয়েছেন স্বয়ং সচ্চিদানন্দ! তার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সোমবার এ ব্যাপারে বলেন, “প্রশান্ত কিশোর হলেন বিজেপির এজেন্ট। তার কাজকর্ম নিয়ে অতীতে বারবার সন্দেহ তৈরি হয়েছে। এখনও দেখা যাচ্ছে, বিজেপির অ্যাজেন্ডা নিয়েই তিনি কাজ করছেন”। অধীরবাবু বলেন, “আমার মৌলিক প্রশ্ন হল, সবাই যা দেখতে পাচ্ছে তা ইডি-সিবিআই দেখতে পাচ্ছে না কেন?”

৫ হাজার চাকরি বিক্রি ৬০ পুরসভায়, তবে কোথায়, ইঙ্গিত দিল ইডি


```