Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহু রাজ্যে তারুরের এজেন্ট নেই, শশী বললেন, কিছু লড়াই ইতিহাস মনে রাখবে

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের (Congress President Election) জন্য ভোট গ্রহণ চলছে। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং মেয়ে প্রিয়ঙ্কা (Priyanka Gandhi), প্রাক্তন

বহু রাজ্যে তারুরের এজেন্ট নেই, শশী বললেন, কিছু লড়াই ইতিহাস মনে রাখবে

শেষ আপডেট: 17 October 2022 09:13

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের (Congress President Election) জন্য ভোট গ্রহণ চলছে। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং মেয়ে প্রিয়ঙ্কা (Priyanka Gandhi), প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রমুখ। কর্নাটকে ভোট দিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানে ভারত জোড়ো‌ যাত্রা নিয়ে ব্যস্ত রাহুল। দেখা যায়, অস্থায়ী বুথের বাইরে সাধারণ কংগ্রেস নেতা-কর্মীর সঙ্গে ভোটারের লাইনে দাঁড়িয়েছেন রাহুল।

ভোট দিতে এসে সনিয়া সংক্ষিপ্ত মন্তব্য করেন। বলেন, কংগ্রেস সভাপতি পদে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক দিন ধরে সকলে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।

কংগ্রেস সূত্রের খবর, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, ছত্তিশগড়ের ভোট কেন্দ্রে শশীর কোনও এজেন্ট নেই। কংগ্রেসের নিয়ম হল, দলের ভোটারদেরই এজেন্ট নিয়োগ করতে হবে। এবারই প্রথম বুথে এজেন্ট মোতায়েনের ব্যবস্থা করা হয়।

আজ ভোট দিতে এসে শশী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, কিছু কিছু নির্বাচন আছে যেখানে লড়াই করাটাই মুখ্য। অনেক সময় বর্তমান এই লড়াইয়ের তাৎপর্য উপলব্ধি করে না। কিন্তু ভবিষ্যত তার মূল্যায়ন করবে।

কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোট শুরু, চর্চায় সুভাষ, ট্যান্ডন


```