Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩০০০ পাতার চার্জশিট, টুইট করে শশী বললেন 'হাস্যকর'

দ্য ওয়াল ব্যুরো: সুনন্দা পুষ্কর হত্যা-মামলায় ৩০০০ পাতার চার্জশিট গঠন হল কংগ্রেস নেতা শশী তারুরের বিরুদ্ধে। এর পরেই শশী তারুর টুইট করে জানান, এই চার্জশিট 'হাস্যকর'। দেখে নিন সেই টুইট। ২০১৪ সালের ৭ জানুয়ারি দিল্লির একটি পাঁচতারা হোটেলে ৫১ বছ

৩০০০ পাতার চার্জশিট, টুইট করে শশী বললেন 'হাস্যকর'

শেষ আপডেট: 14 May 2018 10:05

দ্য ওয়াল ব্যুরো: সুনন্দা পুষ্কর হত্যা-মামলায় ৩০০০ পাতার চার্জশিট গঠন হল কংগ্রেস নেতা শশী তারুরের বিরুদ্ধে। এর পরেই শশী তারুর টুইট করে জানান, এই চার্জশিট 'হাস্যকর'। দেখে নিন সেই টুইট। ২০১৪ সালের ৭ জানুয়ারি দিল্লির একটি পাঁচতারা হোটেলে ৫১ বছরের সুনন্দার মৃতদেহ উদ্ধার হয়েছিল। এর কিছু দিন আগেই স্বামীর বিরুদ্ধে, এক পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন সুনন্দা পুষ্কর। ভিসেরা পরীক্ষায় জানা যায়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাঁর। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে শশী তারুরের বিরুদ্ধে। ২০১৫ সালে একটি হত্যা-মামলাও দায়ের হয়।  সেই মামলারই চার্জ গঠন হল সোমবার। দাম্পত্যে নিষ্ঠুরতার অভিযোগও রয়েছে শশীর বিরুদ্ধে। এ দিন দিল্লি আদালতে সেই ৩০০০ পাতার চার্জশিট জমা দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, সুনন্দার দেহের আশপাশে খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তদন্ত করে জানা গিয়েছে, আত্মহত্যা করতে বাধ্য হন সুনন্দা।    

```