Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোর্টে হাজিরা শশীর

দ্য ওয়াল ব্যুরো : সুনন্দা পুষ্করের মৃত্যু মামলায় শনিবার আদালতে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। গত বৃহস্পতিবার তিনি আগাম জামিন পান। এদিন কোর্টে জামানতের এক লক্ষ টাকা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই আগাম জামিন সাধারণ জামিনে পরিণত হল।  বিচারক

কোর্টে হাজিরা শশীর

শেষ আপডেট: 7 July 2018 08:36

দ্য ওয়াল ব্যুরো : সুনন্দা পুষ্করের মৃত্যু মামলায় শনিবার আদালতে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। গত বৃহস্পতিবার তিনি আগাম জামিন পান। এদিন কোর্টে জামানতের এক লক্ষ টাকা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই আগাম জামিন সাধারণ জামিনে পরিণত হল।  বিচারক বলেছেন, যেহেতু দায়রা আদালত শশীকে আগাম জামিন দিয়েছে, তাঁকে আর নতুন করে জামিনের জন্য আবেদন করতে হবে না। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী আদালতে আবেদন জানিয়েছিলেন, তাঁকে সরকারপক্ষকে সহায়তা করার অনুমতি দেওয়া হোক। শশী থারুরের কৌঁসুলি তাতে তীব্র আপত্তি জানিয়ে বলেন, এই মামলায় সুব্রহ্মণ্যম স্বামী কেউ নন। তিনি কেন সরকারপক্ষকে সাহায্য করবেন? ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির এক পাঁচতারা হোটেলের ঘরে মৃত অবস্থায় সুনন্দা পুষ্করকে পাওয়া যায়। পুলিশ চার্জশিটে উল্লেখ করেছে, শশীর দুর্ব্যবহারই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল। এই অভিযোগের পক্ষে বলা হয়েছে, মৃত্যুর আগে সুনন্দা বার বার শশীকে ফোন করেছিলেন। মেসেজও করেছিলেন। কিন্তু শশী জবাব দেননি। তখন তিনি সোশ্যাল মিডিয়া মারফৎ শশীর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেন। তাতেও শশী সাড়া দেননি। এই চার্জশিট দেখে কোর্ট বলে, শশীর বিরুদ্ধে নিষ্ঠুরতা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করা যেতে পারে। তাঁকে ৭ জুলাই আদালতে হাজির হতে বলা হয়।

```