বাগদেবীর আরাধনায় মেতেছে রাজ্যবাসী। সেদিনই তিলোত্তমায় (saraswati pujo kolkata weather) পারদ নেমে এল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।

শেষ আপডেট: 23 January 2026 11:17
দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর সকালেই শীত যেন হালকা চমক দিল কলকাতাকে (saraswati puja weather)। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে পৌঁছনোর পর অনেকেই ভেবেছিলেন, এবারের মতো শীত বোধহয় বিদায় নিয়েছে। কিন্তু শুক্রবার সকালে সেই ছবিটাই বদলে গেল (west bengal weather today)।
বাগদেবীর আরাধনায় মেতেছে রাজ্যবাসী। সেদিনই তিলোত্তমায় (saraswati pujo kolkata weather) পারদ নেমে এল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। ফলে অঞ্জলির আগে অনেককেই তাই আবার সোয়েটার গায়ে তুলতে হল।
আবহাওয়া দফতরের তথ্য বলছে, এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ছিল উল্লেখযোগ্য, সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ।
আবহবিদদের মতে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তি থাকলেও সকালের ও সন্ধ্যার শীতল অনুভূতি বজায় থাকবে। আগামী তিন দিনে তাপমাত্রায় বড় কোনও ওঠানামার ইঙ্গিত নেই। নতুন করে পারদ খুব নামার সম্ভাবনাও কম।
এ মুহূর্তে উত্তর বা দক্ষিণ—কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন এবং উত্তরবঙ্গে আগামী চার দিন ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
শুক্রবার সকালেই একদিকে প্রবল তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীর (snowfall in Kashmir) উপত্যকা, অন্যদিকে বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ সহ ঝড়ে ভিজল দিল্লি ও এনসিআর–এর একাধিক এলাকা (Delhi rain in January)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিল্লিতে এই বৃষ্টির জেরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামবে (Temperature fall in delhi)। সকাল ৭টা ৩০ মিনিটে জানানো হয়, অন্তত আরও দু’ঘণ্টা রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি-এনসিআর, পাশাপাশি পঞ্জাব ও হরিয়ানার সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
অন্যদিকে তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দরে উড়ান ওঠানামা ব্যাহত (Srinagar Airport flight cancel) হওয়ায় একাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। যাত্রীদের দেরি ও দীর্ঘ অপেক্ষার সম্ভাবনা নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে বিমান সংস্থাগুলি।