Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারদা কেলেঙ্কারি: ‘আসুন যৌথ জেরায় অংশ নিই’, শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ কুণাল ঘোষের

দ্য ওয়াল ব্যুরো: সারদা কেলেঙ্কারির (Sarada scam) বিষয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একসময় সারদা কেলেঙ্কারির অভিযোগে কারাবাসে থাকতে

সারদা কেলেঙ্কারি: ‘আসুন যৌথ জেরায় অংশ নিই’, শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ কুণাল ঘোষের

শেষ আপডেট: 22 July 2023 11:20

দ্য ওয়াল ব্যুরো: সারদা কেলেঙ্কারির (Sarada scam) বিষয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একসময় সারদা কেলেঙ্কারির অভিযোগে কারাবাসে থাকতে হয়েছিল কুণালকে (Kunal Ghosh)। এখন তিনি জামিনে মুক্ত। সম্প্রতি শুভেন্দুর গ্রেফতারের দাবি জানিয়েছিলেন তিনি। এবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বিরোধী দলনেতার উদ্দেশে লিখলেন, ‘আসুন যৌথ জেরায় অংশ নিই!’

https://twitter.com/KunalGhoshAgain/status/1682636216750182400

টুইটে কুণাল (Kunal Ghosh)লিখেছেন, ‘সারদা কেলেঙ্কারির (Sarada scam) বিষয়ে, শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আমি ইতিমধ্যে কয়েকটি চিঠি জমা দিয়েছি। এবং শুভেন্দুর চিঠির নাটকের প্রতিক্রিয়া জানিয়ে, এটা তাঁর কাছে আমার খোলা চ্যালেঞ্জ, আসুন তদন্তে সহযোগিতা করার জন্য একটি যৌথ জিজ্ঞাসাবাদে অংশ নিই!’

সারদা কেলেঙ্কারি প্রসঙ্গে গত ২০ জুলাই সিবিআইয়ের কাছে বেশ কিছু চিঠি ও নথি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে নিজেই সেকথা জানিয়ে শুভেন্দু লেখেন, সিবিআই সারদা কেলেঙ্কারির কিংপিনকে না ধরতে পারায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সারদা-সহ বিভিন্ন চিটফান্ডের মালিকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে এবং তিনি সরাসরি এগুলির দ্বারা উপকৃত হয়েছেন।

এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই দুর্নীতিতে যুক্ত ও আসল অপরাধী, সে কথা কুণাল ঘোষ জেলবন্দি থাকাকালীন বারবার বলেছ বলেও সিবিআইকে লেখা চিঠিতে উল্লেখ করেন বিরোধী দলনেতা। তারই পাল্টা হিসেবে এদিন টুইটারে যৌথ জেরার আহ্বান জানিয়েছেন কুণাল। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, শুভেন্দু নিজেকে সত্যবাদী যুধিষ্ঠির প্রমাণ করতে মুখে অনেক বড় বড় কথা বলে। এতই যদি সৎসাহস তাহলে আসুক, তদন্তকারী সংস্থার মুখোমুখি জেরায় বসুক। তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে।’

২০২০ সালের ১ ডিসেম্বর জেলে বসেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি লিখেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সেই চিঠিতে রাজ্যের বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে তার কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই চিঠিতে ছিল শুভেন্দু অধিকারীর নামও। সেই প্রসঙ্গ টেনেই কুণাল সম্প্রতি সরব হয়েছিলেন শুভেন্দুর গ্রেফতারের দাবিতে।

আরও পড়ুন: তৃণমূল বিধায়ককে নিয়ে দলের মধ্যেই হাসিঠাট্টা,, ‘ব্যালট খেয়েছেন, তাই ডিনার করছেন না!’


```