
শেষ আপডেট: 28 May 2023 13:25
ত্রিভুবনদাস ভীমজি জাভেরি (টিবিজেড) - দ্য অরিজিনাল, তার উদ্ভাবনী ডিজাইন, কাজের গুণমান এবং বিশ্বাসের প্রতীক হিসেবে ১৫৮ বছরেরও বেশি সময় ধরে পরিচিত। কলকাতার কাঁকুড়গাছিতে তাঁদের স্টোর পুনরায় লঞ্চ করল গত বৃহস্পতিবার। প্রতিভাবান বলিউড অভিনেত্রী এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সারা আলি খান (Sara ali khan at relaunch of TBZ store) সম্প্রতি স্টোরটি উদ্বোধন করেন।


স্টোর নিয়ে কথা বলতে গিয়ে, টিবিজেড -এর চিফ মার্কেটিং অফিসার, অভিষেক মালো বলেছেন, 'পশ্চিমবঙ্গে টিবিজেড -এর সম্প্রসারণের পথে অন্যতম উল্লেখযোগ্য মাইলফলক আমাদের কাঁকুড়গাছি স্টোর। সেই স্টোর পুনরায় শুরুর ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এবার আমরা একটু নতুন ধরনের গয়না আনছি কলকাতার আধুনিকাদের জন্য'।
তিনি আরও বলেন, 'টিবিজেড সবসময়ই কালজয়ী কারুকার্য এবং ডিজাইনের আঁতুড়ঘর, তাঁদের সূক্ষ্ম গয়না কালেকশনের সাক্ষী হতে পারে আমি রোমাঞ্চিত'।

এছাড়াও প্রতিটি জুয়েলারিতে থাকছে বাইব্যাক গ্যারান্টি। ভারতে প্রথম হালকা ওজনের মূল্যবান গয়নার ধারণা প্রচার করেছে টিডিজেড। খাঁটি সোনা এবং হিরার পাশাপাশি ১০০% বিআইএস হলমার্কযুক্ত ২২ ক্যারেট সোনার গয়নাও রয়েছে তাঁদের স্টোরে। টিবিজেডের ভারতীয় ঐতিহ্যের আদলে তৈরি গয়নার পাশাপাশি আধুনিক ডিজাইনের গয়নার কালেকশনও তাক লাগানোর মতো।
বর্ণমালার মাঝে বসে চা-কফি, সঙ্গে প্রিয় বই! শহরের প্রথম বুক ক্যাফেতে 'অভিযান' চালাবেন নাকি?